leadingnews.net
সর্বশেষ :
leadingnews.net এ আপনাকে স্বাগতম।।। নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন।।। ধন্যবাদ।।।

সবার আগে বিদায় নোয়াখালী এক্সপ্রেস

  • আপডেট সময় : শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
  • ৫৭ বার পঠিত

নোয়াখালী এক্সপ্রেস ছয় ম্যাচে টানা হারের পর দুটি জয় নিয়ে প্লে-অফের আশা দেখছিল, কিন্তু চট্টগ্রাম রয়্যালস তাদের সে স্বপ্নও শেষ করে দিয়েছে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দিনের প্রথম ম্যাচে চট্টগ্রাম ৫ উইকেটে জয়ী হয়ে নোয়াখালীকে প্রথম দল হিসেবে টুর্নামেন্ট থেকে বিদায় করল।

শুরুতে ব্যাট হাতে নোয়াখালী মাত্র ১২৯ রান করতে সক্ষম হয়। জবাবে চট্টগ্রাম ১৮ বল ও ৫ উইকেট হাতে রেখে সহজ জয় পায়।

চট্টগ্রামের শুরুটা ভালো ছিল না। মাত্র ২৯ রানে ৪ উইকেট হারিয়ে তারা বিপর্যয়ে পড়েছিল। তবে পঞ্চম উইকেটে দলের অধিনায়ক শেখ মেহেদী হাসান ও হাসান নেওয়াজ ৪০ রানের জুটি গড়ে পরিস্থিতি সামলান। পরে মেহেদী ও আসিফ আলী মিলে জয় নিশ্চিত করেন।

চট্টগ্রামের অধিনায়ক অপরাজিত ৪৯ রানে থেকে ম্যাচ শেষ করেন, আর আসিফ আলী খেলেন ৩৬ রান। এছাড়া মোহাম্মদ নাঈম শেখ ১৮, হাসান নেওয়াজ ১১ ও মোহাম্মদ হারিস ৭ রান করেন। মাহমুদুল হাসান জয় ও মাহফিজুল ইসলাম রান পাননি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© 2025 | Leading Media & Communication ltd এর এক‌টি প্রতিষ্ঠান।
Design & Development By HosterCube Ltd.