
শনিবার দুপুরে জেলার লৌহজং উপজেলার ঢাকা- মাওয়া এক্সপ্রেসওয়ের পদ্মা সেতুর টোল প্লাজা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে। এদের মধ্যে চাকরিচ্যুত পুলিশ সদস্য মো. কাজল ইসলাম জিকু (৩০), সাময়িক বরখাস্তকৃত পুলিশ সদস্য মো. রুবেল রানা (৩০) ও চাকরিচ্যুত সেনা সদস্য মো. মোস্তাফিজুর রহমান রাজু (৪৮)।
অপর গ্রেপ্তারকৃতরা হচ্ছে- মো. বশির হাওলাদার (৫৬), মো. হীরা বেপারী (৪৮) ও মো. ফয়সাল রাব্বি (২১)। এসময় ১ টি সিলভার রংয়ের হাইয়েচ মাইক্রোবাস, ১ টি ওয়ারলেস সেট, ১ টি খেলনা পিস্তল, ১ জোড়া স্ট্রিলের হ্যান্ডকাপ, পুলিশের মনোগ্রামযুক্ত ৪ টি ডিবি পুলিশের কটি, ১ টি ইলেকট্রিক শক মেশিন ও ১ টি চায়না লেজার লাইট উদ্ধার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার মো. ফিরোজ কবীর এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুর সাড়ে ১২ টার দিকে জেলার লৌহজং উপজেলার মাওয়া এলাকার পদ্মা সেতুর টোল প্লাজায় অযিান চালান ডিবি পুলিশের একটি টিম। এসময় একটি হাইয়েচ মাইক্রোর গতিরোধ করে ভেতরে থাকা ডাকাত সদস্যদের গ্রেপ্তার করেন। এছাড়া ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করেন।