leadingnews.net
সর্বশেষ :
leadingnews.net এ আপনাকে স্বাগতম।।। নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন।।। ধন্যবাদ।।।

নরসিংদীতে যৌথ অভিযানে শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী আটক, বিপুল অস্ত্র ও ইয়াবা উদ্ধার

  • আপডেট সময় : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৯ বার পঠিত

নরসিংদীতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত যৌথ অভিযানে শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীর সঙ্গে জড়িত দুইজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। অভিযানে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ, মাদকদ্রব্য ও নগদ অর্থ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (০৬ ফেব্রুয়ারি ২০২৬) বিকেল সাড়ে ৪টা ৩০ মিনিটে নরসিংদী জেলা সদরস্থ সাহেপ্রতাপ চত্বর সংলগ্ন উত্তর বাগহাটা এলাকায় এ যৌথ অভিযান পরিচালনা করা হয়। দীর্ঘদিন ধরে এলাকাটিতে সন্ত্রাসী কার্যক্রম ও মাদক কারবারের অভিযোগের প্রেক্ষিতে গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী এ অভিযান চালানো হয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
অভিযানকালে একটি সংঘবদ্ধ অপরাধচক্রের সক্রিয় সদস্য দুইজনকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাদের হেফাজত থেকে ১৪৯ রাউন্ড তাজা গুলি, ১ হাজার ৩৯৭ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ৯ লাখ ৬ হাজার ৯৬০ টাকা, ১০টি মোবাইল ফোন, ১৪টি দেশীয় অস্ত্রসহ মাদকদ্রব্য বিক্রিতে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে একজন হলেন জাকির মিয়া (৪২), পিতা—মনু মিয়া। অপরজন কাওসার মিয়া (৩৫), গ্রাম—উত্তর বাগহাটা, থানা—নরসিংদী সদর, জেলা—নরসিংদী। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, তারা দীর্ঘদিন ধরে এলাকায় অস্ত্রের অবৈধ মজুদ, মাদক ক্রয়-বিক্রয় এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল।
আটককৃত ব্যক্তি ও উদ্ধারকৃত সব মালামাল যথাযথ আইনগত প্রক্রিয়ায় নরসিংদী সদর থানার কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, নরসিংদী জেলায় সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। অপরাধীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। এ ঘটনার পর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত নজরদারি জোরদার করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© 2025 | Leading Media & Communication ltd এর এক‌টি প্রতিষ্ঠান।
Design & Development By HosterCube Ltd.