leadingnews.net
সর্বশেষ :
leadingnews.net এ আপনাকে স্বাগতম।।। নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন।।। ধন্যবাদ।।।

বাগেরহাটে বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ২৩

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯৫ বার পঠিত

বাগেরহাট-৪ আসনের শরণখোলার সোনাতলায় বিএনপি ও জামায়াতের কর্মী-সমর্থকদের মধ্যে নির্বাচনি সহিংসতায় উভয় দলের ১৬ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ কয়েকজনকে অবস্থা আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত অন্যদের শরণখোলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও দলীয় সূত্রে জানা গেছে, ভোটের চলাকালে দুপুরের দিকে বাগেরহাট-৪ আসনের শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের সোনাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র সংলগ্ন এলাকায় বিএনপি ও জামায়াতের কর্মী-সমর্থকদের মধ্যে নির্বাচনি সহিংসতায় আহতরা হলেন জামায়াত সমর্থিত আহতরা হলেন সাব্বির, আরিফ, তরিকুল, হাফিজুর, সাইফুল, সোবাহান, কামরুল, নাজমা বেগম, ফরিদা বেগম, নাজমুল এবং বিএনপি সমর্থিত আহত সিদ্দিক (৪০), বাদল (২৯), রফিকুল, মিজান ও ফারুক।

এদের মধ্যে ১০  জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের শরণখোলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অন্যদিকে বুধবার রাতে বাগেরহাট-১ আসনের সদর উপজেলার বারুাইপাড়ায় ভোটারদের টাকা দেয়া নিয়ে বিএনপি ও জামায়াতের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষে উভয় দলের ৮ জন আহত হয়েছে।

জামায়াত সমর্থিত আহতরা হলেন- তুহিন, হাবিব, মোস্তফা, শিমুল, হাসিবুল, আলী মল্লিক এবং বিএনপি  সমর্থিত আহতরা হলেন- ভাস্কর চক্রবর্তী ও সেলিম শেখ। আহতদের ফকিরহাট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বারুইপাড়া ও শরণখোলার এই হতাহতের ঘটনা ছাড়া বাগেরহাট জেলার ৫৪৭টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে।

বাগেরহাটের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা গোলাম মোহাম্মদ বাতেন জানান, নির্বাচন চলাকালীন স্মরণ খোলায় দুপক্ষের হামলার ঘটনায় ৬ জন আহত হওয়া ছাড়া শান্তিপূর্ণভাবে ও উৎসবমুখর পরিবেশে বাগেরহাটে নির্বাচন সম্পন্ন হয়েছে। বাগেরহাটে ৫২ থেকে ৫৫ শতাংশ ভোট প্রাথমিকভাবে কাস্টিং হয়েছে বলে জানান তিনি।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© 2025 | Leading Media & Communication ltd এর এক‌টি প্রতিষ্ঠান।
Design & Development By HosterCube Ltd.