leadingnews.net
সর্বশেষ :
leadingnews.net এ আপনাকে স্বাগতম।।। নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন।।। ধন্যবাদ।।।

মারা গেছেন অভিনেতা তিনু করিম

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০৬ বার পঠিত

মারা গেছেন ছোট পর্দার অভিনেতা তিনু করিম। আজ দুপুরে বরিশালের গ্রামের বাড়িতে মৃত্যু হয় তার। তিনুর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ছোটপর্দার অভিনয়শিল্পীদের সংগঠন অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু।

গত বছরের ৮ নভেম্বর বরিশালের গ্রামের বাড়িতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনু করিম। শ্বাসকষ্ট বাড়লে তাকে ঢাকায় আনা হয়, আইসিইউতে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ৩ ডিসেম্বর লাইফসাপোর্টে নেওয়া হয় তিনুকে। ৪০ দিন হাসপাতালে কাটানোর পর গত জানুয়ারির প্রথম সপ্তাহে সুস্থ হয়ে বাসায় ফেরেন তিনু করিম। কিন্তু সুস্থতার মধ্যেই হার্ট অ্যাটাক।

তিনু করিমের স্ত্রী হুমায়রা নওশিন সংবাদমাধ্যমকে বলেন, ‘তিনি একদম সুস্থ ছিলেন। তিন দিন আগেই আমরা গ্রামের বাড়ি বরিশালে এলাম। সব ঠিক ছিল। দুপুরের দিকে শরীর খারাপ লাগছিল। হাসপাতালে নেওয়ার পর ডাক্তারেরা তাকে মৃত ঘোষণা করেন। হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে বলে ডাক্তারেরা জানিয়েছেন।’

দুই দশকের বেশি সময়ের অভিনয় ক্যারিয়ার তিনু করিমের। ২০০১ সালে ‘সাক্ষর’ নাটক দিয়ে তার টিভি নাটকে অভিষেক। এরপর নাটক ও বিজ্ঞাপনে কাজ করেছেন নিয়মিত। ২০১০ সালে ‘অপেক্ষা’ সিনেমা দিয়ে বড় পর্দায় নাম লেখান তিনু করিম। অসংখ্য নাটক ও বিজ্ঞাপনে অভিনয় করেছেন এ অভিনেতা। একটি মুঠোফোন অপারেটরের বিজ্ঞাপন দিয়ে পরিচিতি পান তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© 2025 | Leading Media & Communication ltd এর এক‌টি প্রতিষ্ঠান।
Design & Development By HosterCube Ltd.