সর্বশেষ :
leadingnews.net এ আপনাকে স্বাগতম।।। নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন।।। ধন্যবাদ।।।
শিরোনাম :
চট্টগ্রামে সন্ত্রা/সী/দের গু/লিতে আ/হত শিশু রেশমি আর নেই বিশ্বকাপে ফুটবলারদের স্বাস্থ্যঝুঁকির শঙ্কা, কিন্তু কেন নেতানিয়াহুর ‘গোপন সফর’ অস্বীকার করল আরব আমিরাত ঝুঁকিপূর্ণ প্রাথমিক বিদ্যালয়ের তথ্য চেয়েছে সরকার শান্ত-মুমিনুলের ব্যাটিংয়ে ড্রাইভিং সিটে বাংলাদেশ ট্রাইব্যুনালে ২২৭৬ নেতাকর্মীকে গুম-খুনের ফের অভিযোগ বিএনপির ‘দায়িত্ব পালনে পুলিশ সক্ষমতার প্রমাণ দিলে নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়া সম্ভব।’ বিজয়ের শপথের পর যে স্মৃতি তুলে ধরে আবেগে ভাসলেন বাবা চন্দ্রশেখর ১০০ উপজেলা ও পৌরসভায় এনসিপির প্রার্থী ঘোষণা কটিয়াদীতে পুরোনো দেয়াল ধসে ১১ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

ইরানে পারমাণবিক বোমা তৈরি দাবি জোরালো হচ্ছে কেন

  • আপডেট সময় : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ১০ বার পঠিত

পশ্চিমা দেশগুলো অনেক দিন ধরেই বলে আসছে ইরান পারমাণবিক বোমা বানাতে চায়। এমনকি দেশটি দ্রুত বোমা তৈরির সক্ষমতা অর্জন করতে চায় বলেও দাবি তাদের। তবে তেহরান বরাবরই এসব দাবি অস্বীকার করে আসছে।

 

তাদের মতে, ইসলাম ধর্মে পারমাণবিক অস্ত্রকে নিষিদ্ধ ঘোষণা করেছিলেন খামেনি এবং ইরান যে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির সদস্য, সেটিও তারা বলে থাকে।
 
একটি ইরানি সূত্র জানিয়েছে, ইরানের পারমাণবিক নীতি পরিবর্তনের কোনো পরিকল্পনা নেয়া হয়নি এবং বোমা তৈরির সিদ্ধান্তও নেয়া হয়নি। তবে ক্ষমতার ভেতরে কিছু প্রভাবশালী ব্যক্তি বিদ্যমান নীতি নিয়ে প্রশ্ন তুলছেন এবং পরিবর্তনের দাবি জানাচ্ছেন।
 
পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার মাঝপথে ইরানের ওপর যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলা পরিস্থিতির হিসাব-নিকাশ পাল্টে দিয়ে থাকতে পারে। ইরানি কৌশলবিদরা মনে করতে পারেন যে, বোমা তৈরির পথ থেকে সরে আসা বা এনপিটি-তে থেকে যাওয়াতে তেমন কোনো লাভ নেই।
 
ইরানের কট্টরপন্থিরা আগে থকেই এনটিপি চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার হুমকি দিয়ে আসছে। সম্প্রতি দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমেও এনটিপি থেকে বেরিয়ে যাওয়ার বিষয়টি আলোচিত হচ্ছে। একইসঙ্গে আগে নিষিদ্ধ বিবেচিত পারমাণবিক বোমা তৈরির বিষয়টিও এখন প্রকাশ্যেই আলোচনায় আসছে।
 
বিপ্লবী গাড বাহিনীর সমর্থিত তাসনিম নিউজ এজেন্সিতে বৃহস্পতিবার প্রকাশিত এক নিবন্ধে বলা হয়, বেসামরিক পারমাণবিক কর্মসূচি চালু রেখে ইরানের উচিত দ্রুত এনপিটি থেকে বেরিয়ে আসা।
 
চলমান যুদ্ধে ইরানের নিরাপত্তা পরিষদের প্রধান আলী লারিজানি নিহত হন। তার ভাই কট্টরপন্থী রাজনীতিবিদ মোহাম্মদ জাভেদ লারিজানিকে উদ্ধৃত করে চলতি সপ্তাহে রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, এনপিটি-র সদস্যপদ থেকে ইরানকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি।
 
তিনি বলেন, এনপিটি স্থগিত করা উচিত। এনপিটি আমাদের আদৌ কোনো কাজে লাগে কি না, তা খতিয়ে দেখতে আমাদের কমিটি গঠন করা উচিত। যদি এটি উপকারী প্রমাণিত হয়, তবে আমরা এতে ফিরে আসব। আর না হলে, তারা এটা থেকে বেরিয়ে আসতে হবে।
 
চলতি মাসের শুরুতে রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত রক্ষণশীল বিশ্লেষক নাসের তোরাবি বলেন, পারমাণবিক অস্ত্র তৈরির জন্য আমাদের পদক্ষেপ নিতে হবে। হয় আমরা এটি তৈরি করব, অথবা এটি সংগ্রহ করব।
 
দুটি সূত্র বলছে, শাসকগোষ্ঠীর মধ্যেও পারমাণবিক নীতি নিয়ে ব্যক্তিগত আলোচনা হয়েছে। এ ধরনের পদক্ষেপের যৌক্তিকতা নিয়ে বিপ্লবী গার্ডস-সহ কট্টরপন্থি গোষ্ঠী এবং রাজনৈতিক নেতৃত্বের মধ্যে মতপার্থক্য রয়েছে।
 
ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে পশ্চিমাদের সঙ্গে দুই দশকেরও বেশি সময় ধরে আলোচনার সময় ইরানি কর্মকর্তারা দর কষাকষির কৌশল হিসেবে এনপিটি-র সদস্যপদ পুনর্বিবেচনা করার হুমকি দিলেও, তারা কখনোই তা বাস্তবায়ন করেনি। এখন প্রকাশ্য বিতর্কও এমন কৌশলের অংশ হতে পারে।
 
চলমান যুদ্ধে কয়েক সপ্তাহ ধরে ইরানের পারমাণবিক, ব্যালিস্টিক ও অন্যান্য বৈজ্ঞানিক স্থাপনাগুলোতে হামলা এবং গত বছর ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হামলার পর তেহরান কত দ্রুত পারমাণবিক বোমা তৈরির দিকে এগোতে পারবে, সেটাও স্পষ্ট নয়।
 
ইসরাইল বহু বছর ধরেই সতর্ক করে আসছে যে, ইরান পারমাণবিক বোমা তৈরির সক্ষমতা মাত্র কয়েক মাস দূরে রয়েছে। ইসরাইলের গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, পারমাণবিক বোমা তৈরির জন্য প্রয়োজনীয় ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে ইরান।
 
বিশ্লেষকরা বলছেন, ইরানের লক্ষ্য ছিল ‘থ্রেশহোল্ড স্টেট’ হওয়া, অর্থাৎ প্রয়োজন হলে দ্রুত বোমা তৈরির সক্ষমতা রাখা। ইসলামি বিপ্লবী গার্ডের কমান্ডাররা অতীতে সতর্ক করে বলেছেন, রাষ্ট্রের অস্তিত্ব হুমকির মুখে পড়লে ইরানকে সরাসরি পারমাণবিক বোমার পথে যেতে হতে পারে, আর এটি বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে প্রযোজ্য হতে পারে।
 
পারমাণবিক অস্ত্র ইসলামে নিষিদ্ধ বলে আয়াতুল্লাহ খামেনি ২০০০-এর দশকের শুরুতে ফতোয়া দিয়েছিলেন, যদিও তা লিখিত আকারে প্রকাশিত হয়নি। ২০১৯ সালে তিনি এই অবস্থান পুনর্ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© 2025 | Leading Media & Communication ltd এর এক‌টি প্রতিষ্ঠান।
Design & Development By HosterCube Ltd.