leadingnews.net
সর্বশেষ :
leadingnews.net এ আপনাকে স্বাগতম।।। নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন।।। ধন্যবাদ।।।

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ৭ জনের পরিচয় মিলেছে

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ৬০ বার পঠিত
কুমিল্লার দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে সাত জন নিহত ও ছয় জন আহত হয়েছেন। নিহতদের পরিচয় শনাক্ত করা হয়েছে। সকালে পরিচয় নিশ্চিত করেছেন দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার।
এর আগে সোমবার দিবাগত (১৩ এপ্রিল) রাত আনুমানিক ৩টা ১০ মিনিটের দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে হাসানপুর এলাকায় তাসফিন পাম্পের বিপরীত পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানার খালিবপুর গ্রামের মো. আজাদের ছেলে মোহাম্মদ আফজাল হোসেন (৩৫), মো. আলমের ছেলে সোহরাব হোসেন (৪০), ফজলুর রহমানের ছেলে সালেক (৪৫)। এছাড়া দিনাজপুর জেলার বিরামপুর থানার ভাইঘর গ্রামের পলাশের ছেলে সুমন (২১), বিষু (৩৫), মজিরুল ইসলামের ছেলে আবু হোসেন (৩০), মো. রকিবুল্লাহের ছেলে আব্দুর রশিদ (৫৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দিনাজপুর থেকে চট্টগ্রামগামী একটি চালবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের নিচে পড়ে যায়। এসময় ট্রাকের ওপরে থাকা ব্যক্তিরা চাপা পড়লে ঘটনাস্থলেই সাত জন নিহত হন এবং ছয় জন আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি ইকবাল বাহার মজুমদার জানিয়েছে, দুর্ঘটনাকবলিত ট্রাকটি উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© 2025 | Leading Media & Communication ltd এর এক‌টি প্রতিষ্ঠান।
Design & Development By HosterCube Ltd.