leadingnews.net
সর্বশেষ :
leadingnews.net এ আপনাকে স্বাগতম।।। নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন।।। ধন্যবাদ।।।

তাড়াশে গভীর রাতে পুলিশের অভিযান: ইয়াবাসহ তিন কারবারি গ্রেফতার

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ৮৭ বার পঠিত

তাড়াশে গভীর রাতে পুলিশের অভিযান: ইয়াবাসহ তিন কারবারি গ্রেফতার

মোঃআলামিন হোসেন তাড়াশ উপজেলা প্রতিনিধি,সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় লিচু বাগানে বিশেষ অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২৭ এপ্রিল) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের বলদীপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— বলদীপাড়া গ্রামের জাহিদুল ইসলাম (৩৫), একই গ্রামের হাবিল উদ্দিন (৩০) এবং শ্যামপুর গ্রামের মোমিন হোসেন (২০)।
পুলিশ সূত্রে জানা যায়, সন্দেহভাজন হিসেবে তাদের একটি লিচু বাগানে অবস্থানকালে আটক করা হয়। এ সময় তাদের দেহ তল্লাশি করে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান জানান, “মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। ঘটনাস্থল থেকে তিনজনকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে।”
তিনি আরও জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃতদের মঙ্গলবার (২৮ এপ্রিল) আদালতে পাঠানো হয়েছে। তাড়াশ উপজেলাকে মাদকমুক্ত রাখতে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© 2025 | Leading Media & Communication ltd এর এক‌টি প্রতিষ্ঠান।
Design & Development By HosterCube Ltd.