সর্বশেষ :
leadingnews.net এ আপনাকে স্বাগতম।।। নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন।।। ধন্যবাদ।।।
শিরোনাম :
চট্টগ্রামে সন্ত্রা/সী/দের গু/লিতে আ/হত শিশু রেশমি আর নেই বিশ্বকাপে ফুটবলারদের স্বাস্থ্যঝুঁকির শঙ্কা, কিন্তু কেন নেতানিয়াহুর ‘গোপন সফর’ অস্বীকার করল আরব আমিরাত ঝুঁকিপূর্ণ প্রাথমিক বিদ্যালয়ের তথ্য চেয়েছে সরকার শান্ত-মুমিনুলের ব্যাটিংয়ে ড্রাইভিং সিটে বাংলাদেশ ট্রাইব্যুনালে ২২৭৬ নেতাকর্মীকে গুম-খুনের ফের অভিযোগ বিএনপির ‘দায়িত্ব পালনে পুলিশ সক্ষমতার প্রমাণ দিলে নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়া সম্ভব।’ বিজয়ের শপথের পর যে স্মৃতি তুলে ধরে আবেগে ভাসলেন বাবা চন্দ্রশেখর ১০০ উপজেলা ও পৌরসভায় এনসিপির প্রার্থী ঘোষণা কটিয়াদীতে পুরোনো দেয়াল ধসে ১১ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

বিয়ের ৫ বছর পর বলিউড অভিনেত্রী এভলিন শর্মার বিচ্ছেদের ঘোষণা

  • আপডেট সময় : রবিবার, ৩ মে, ২০২৬
  • ১২ বার পঠিত
পাঁচ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনে স্বামী তুষাণ ভিন্ডির সঙ্গে আলাদা হয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বলিউড অভিনেত্রী ও মডেল এভলিন শর্মা। হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি এই দম্পতি তাদের বিবাহবিচ্ছেদের খবরটি নিশ্চিত করেছেন।
বিচ্ছেদের বিষয়ে এভলিন জানান যে, ভালোবাসার সম্পর্কের ইতি ঘটলেও সন্তানদের ভবিষ্যতের জন্য তারা বন্ধু হিসেবে পাশে থাকবেন।
ভারতীয় গণমাধ্যমকে তিনি বলেন, ‘আমরা মানসিকভাবে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি, তবে সন্তানদের লালন-পালনের বিষয়ে আমরা দুজনেই অত্যন্ত সচেতন। আমরা আমাদের গোপনীয়তাকে সম্মান জানানোর জন্য সবার প্রতি অনুরোধ করছি। আমাদের এই নতুন অধ্যায় শুরু হচ্ছে আজীবনের বন্ধুত্ব এবং যৌথ অভিভাবকত্বের ওপর ভিত্তি করে।’
এর আগে ২০১৯ সালে সিডনিতে একটি ইয়টের ওপর তুষাণের বিয়ের প্রস্তাবে রাজি হন এভলিন। সেই মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনার জন্ম দিয়েছিল।
পরবর্তীতে ২০২১ সালে ব্রিসবেনে এক ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। ২০২১ সালের নভেম্বরে এভলিনের কোলজুড়ে আসে তাদের প্রথম সন্তান আভা রানিয়া ভিন্ডি। এরপর ২০২৩ সালের জুলাই মাসে পুত্রসন্তান আরডেনের জন্ম হয়।
উল্লেখ্য, ২০১২ সালে ‘ফ্রম সিডনি উইথ লাভ’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন এভলিন। এরপর তিনি বেশ কিছু জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’, ‘ম্যায় তেরা হিরো’, ‘নৌটাঙ্কি সালা’, ‘জব হ্যারি মেট সেজাল’ এবং ‘সাহো’ অন্যতম। বর্তমানে অভিনয়ের চেয়ে ব্যক্তিগত জীবন ও সন্তানদের সময় দেওয়াতেই বেশি গুরুত্ব দিচ্ছেন এই অভিনেত্রী।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© 2025 | Leading Media & Communication ltd এর এক‌টি প্রতিষ্ঠান।
Design & Development By HosterCube Ltd.