ওই রাতেই রেশমিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে তার পরিবার। শুরুতে তাকে নিউরোসার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে আইসিইউতে রেখে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছিল। সর্বশেষ গত শনিবার তার চিকিৎসায় ‘মেডিকেল বোর্ড’ বসেছিল।
চিকিৎসকেরা জানিয়েছিলেন, রেশমির বাঁ চোখ দিয়ে গুলিটি মাথার ভেতরে প্রবেশ করে। তার মাথার পেছনের অংশে গুলিটি আটকে ছিল। এটি তার মস্তিষ্ক ছেদ করে গেছে। যার কারণে সেটি সরাতে গেলে মস্তিষ্কে রক্তক্ষরণের আশঙ্কা ছিল। তাই মেডিকেল বোর্ড রেশমির অস্ত্রোপচার না করার সিদ্ধান্ত নেয়।