leadingnews.net
সর্বশেষ :
leadingnews.net এ আপনাকে স্বাগতম।।। নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন।।। ধন্যবাদ।।।

নেতানিয়াহুর ‘গোপন সফর’ অস্বীকার করল আরব আমিরাত

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ৮০ বার পঠিত

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গোপন সফরের দাবিকে সরাসরি নাকচ করে দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। ইরানকে কেন্দ্র করে চলমান সামরিক উত্তেজনার মধ্যে এই সফরের খবর ছড়িয়ে পড়লে আবুধাবি স্পষ্ট করে জানায়, ইসরাইলের সঙ্গে তাদের সম্পর্ক ‘প্রকাশ্য এবং স্বচ্ছ’।

 

সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ডব্লিউএএম এক বিবৃতিতে জানিয়েছে, আব্রাহাম অ্যাকর্ডসের আওতায় ইসরাইলের সঙ্গে তাদের কূটনৈতিক সম্পর্ক অত্যন্ত প্রকাশ্য। কোনো ধরণের গোপন বা অঘোষিত সফরের দাবি সম্পূর্ণ ‘ভিত্তিহীন’।

বিতর্কের সূত্রপাত হয় মূলত নেতানিয়াহুর দপ্তরের একটি বিবৃতি থেকে। সেখানে দাবি করা হয়েছিল যে, প্রধানমন্ত্রী নেতানিয়াহু সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে এক গোপন সফরে বৈঠক করেছেন। ইসরাইলি পক্ষ এই বৈঠককে ‘ঐতিহাসিক মাইলফলক’ হিসেবে বর্ণনা করলেও সফরের সময় বা স্থান নিয়ে কোনো তথ্য দেয়নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© 2025 | Leading Media & Communication ltd এর এক‌টি প্রতিষ্ঠান।
Design & Development By HosterCube Ltd.