leadingnews.net
সর্বশেষ :
leadingnews.net এ আপনাকে স্বাগতম।।। নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন।।। ধন্যবাদ।।।

কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মো: মোস্তফার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

  • আপডেট সময় : রবিবার, ১৭ মে, ২০২৬
  • ৪৫ বার পঠিত

হামিদ হাসান, কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধি

কিশোরগঞ্জের কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তফাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।

শনিবার (১৬ মে) যোহরের নামাজের পর জালালপুর ইউনিয়নের ফেকামারা কামিল মাদ্রাসা মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এর আগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়।

এসময় কটিয়াদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লাবনি আক্তার তারানা রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন।

বীর মুক্তিযোদ্ধা ও কটিয়াদী উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসের অফিস সহকারী (কেরানি) মো. মোস্তফা দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত কারণে শারীরিকভাবে নানা জটিলতায় ভুগছিলেন। শুক্রবার রাত ১০টায় পশ্চিম ফেকামারা গ্রামে তার নিজ বাড়িতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে, ৪ মেয়ে ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন,উপজেলা কৃষকদলের সদস্য সচিব কামরুল ইসলাম বাবলু,জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল আলম রফিক,ইউপি সদস্য আব্দুল মতিন আসাদ,কটিয়াদি উপজেলার সাবেক ভাইসচেয়ারম্যান শফিকুল ইসলাম মোড়লসহ সামাজিক,রাজনৈতিক গণ্যমান্য ব্যক্তিবর্গ,বীর মুক্তিযোদ্ধা, উপজেলা দলিল লেখক সমিতির নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© 2025 | Leading Media & Communication ltd এর এক‌টি প্রতিষ্ঠান।
Design & Development By HosterCube Ltd.