leadingnews.net
সর্বশেষ :
leadingnews.net এ আপনাকে স্বাগতম।।। নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন।।। ধন্যবাদ।।।

রহস্যজনক কারণে ৫৭ গোল করা তারকাকে বিশ্বকাপ দলে রাখল না ইরান

  • আপডেট সময় : সোমবার, ১৮ মে, ২০২৬
  • ১৯ বার পঠিত

উত্তর আমেরিকার বিশ্বকাপের জন্য ইরানের প্রাথমিক দল ঘোষণা হয়েছে। তবে দলে জায়গা পাননি দেশটির আক্রমণের মূল ভরসা সারদার আজমুন। কোচ আমির ঘালেনোয়ি কেন তাকে বাদ দিলেন তা ব্যাখ্যা করেননি। তবে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, চোটের কারণে তাকে রাখা হয়নি।

আন্তর্জাতিক ফুটবলে ৯১ ম্যাচে ৫৭ গোল করা আজমুন এখন সংযুক্ত আরব আমিরাতের ক্লাব শাবাব আল-আহলিতে খেলেন। এর আগে মার্চেও তাকে ইরান দলে রাখা হয়নি। স্থানীয় গণমাধ্যম তখন জানিয়েছিল, সরকারের প্রতি আনুগত্যহীনতার কারণে তাকে জাতীয় দল থেকে বাদ দেওয়া হয়েছে।

মার্চ মাসে আজমুন তার ইনস্টাগ্রামে দুবাইয়ের শাসক মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুমের সঙ্গে একটি বৈঠকের ছবি পোস্ট করেছিলেন। উল্লেখ্য, এর আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলার পর ইরান সংযুক্ত আরব আমিরাতে রকেট ও ড্রোন হামলা চালিয়েছিল। ওই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন।

৩০ জনের এই দলে অভিজ্ঞ মেহদি তারেমি ও আলিরেজা জাহানবাখশকে রাখা হয়েছে। তারেমি এখন গ্রিক ক্লাব অলিম্পিয়াকোসে খেলেন। জাহানবাখশ আগে ইংলিশ ক্লাব ব্রাইটনে খেলেছেন। শনিবার দল ঘোষণার পর আগামী সপ্তাহে তুরস্কে যাবে ইরান। সেখানে বিশ্বকাপের প্রস্তুতি নেবে দলটি।

তবে এবারের বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে বড় অনিশ্চয়তা তৈরি হয়েছে। গত ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালানোর পর থেকেই এই প্রশ্ন উঠছে। এপ্রিলে ভ্যাংকুভারে ফিফা কংগ্রেসে যোগ দিতে গিয়ে ইরানের ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজকে কানাডায় প্রবেশ করতে দেওয়া হয়নি। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোরের সঙ্গে সম্পর্ক থাকার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

মেক্সিকোর সঙ্গে যৌথভাবে বিশ্বকাপ আয়োজন করছে যুক্তরাষ্ট্র ও কানাডা। দুটি দেশই আইআরজিসিকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে চিহ্নিত করে। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে, এই সংগঠনের সঙ্গে যোগাযোগ আছে এমন কাউকে তারা দেশে ঢুকতে দেবে না।

ইরান তাদের গ্রুপ পর্বের ম্যাচগুলো মেক্সিকোতে সরিয়ে নেওয়ার আবেদন করেছিল। কিন্তু ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানিয়ে দিয়েছেন, সব ম্যাচ নির্ধারিত সময়সূচি অনুযায়ীই হবে।

১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত চলা এই বিশ্বকাপে ইরানের তিনটি গ্রুপ ম্যাচই যুক্তরাষ্ট্রে হবে। ১৫ জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিরুদ্ধে, ২১ জুন একই মাঠে বেলজিয়ামের বিরুদ্ধে এবং ২৬ জুন সিয়াটলে মিশরের বিরুদ্ধে খেলবে ইরান।

ইরানের পূর্ণাঙ্গ দল:
গোলরক্ষক: আলিরেজা বেইরানভান্দ, সাইয়েদ হোসেইন হোসেইনি, মোহাম্মদ খালিফেহ, পায়াম নিয়াজমান্দ
ডিফেন্ডার: দানিয়াল এইরি, এহসান হাজসাফি, সালেহ হার্দানি, হোসেইন কানায়ানি, শোজা খালিলজাদেহ, মিলাদ মোহাম্মাদি, আলি নেমাতি, ওমিদ নুরাফকান, রামিন রেজায়িান
মিডফিল্ডার: রুজবেহ চেশমি, সাইদ এজ্জাতোলাহি, মেহদি ঘায়েদি, সামান ঘোদ্দোস, মোহাম্মদ ঘোরবানি, আলিরেজা জাহানবাখশ, মোহাম্মদ মোহেবি, আমির মোহাম্মদ
রাজ্জাঘিনিয়া, মেহদি তোরাবি, আরিয়া ইউসেফি
ফরোয়ার্ড: আলি আলিপুর, ডেনিস দারঘাহি, হাদি হাবিবিনেজাদ, আমিরহোসেইন হোসেইনজাদেহ, আমিরহোসেইন মাহমুদি, কাসরা তাহেরি, মেহদি তারেমি

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© 2025 | Leading Media & Communication ltd এর এক‌টি প্রতিষ্ঠান।
Design & Development By HosterCube Ltd.