leadingnews.net
সর্বশেষ :
leadingnews.net এ আপনাকে স্বাগতম।।। নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন।।। ধন্যবাদ।।।

সাপুড়ে মোদির কার্টুন প্রকাশ করে তোপের মুখে নরওয়েজিয়ান পত্রিকায়

  • আপডেট সময় : বুধবার, ২০ মে, ২০২৬
  • ৬৫ বার পঠিত

নরওয়ের একটি সংবাদপত্রে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে প্রকাশিত এক কার্টুন ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। কার্টুনে মোদিকে ‘সাপুড়ে’ হিসেবে দেখানো হয়, যা অনেকেই বর্ণবাদী ও ঔপনিবেশিক মানসিকতার প্রতিফলন বলে সমালোচনা করছেন।

দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, নরওয়ের ‘দৈনিক আফটেনপোস্টেন’ কার্টুনটি প্রকাশ করেছিলো।

অসলোতে মোদির অবতরণের মাত্র কয়েক ঘণ্টা আগে একটি অপিনিয়ন এডে এটি ছাপা হয়। মোদির এক সংবাদ সম্মেলন ঘিরে বিতর্ক শুরু হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে কার্টুনটি ভাইরাল হয়ে যায়।

কার্টুনে সাপটিকে আবার জ্বালানি পাম্পের নল হিসেবে উপস্থাপন করা হয়েছে, যা দেশটিতে জ্বালানি তেলের দাম বৃদ্ধির ইঙ্গিত বলে ধারণা করা হচ্ছে। মূলত, ৫দিনের মধ্যে ভারতে ২ দফায় জ্বালানি তেলের দাম বাড়ানো হয়। ছবিটি ভারতে জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং সাধারণ মানুষের ওপর ক্রমবর্ধমান চাপকে ‘মেটাফোরের’ মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে।

কার্টুনটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। অনেকেই এটিকে অপমানজনক এবং পুরনো ঔপনিবেশিক স্টেরিওটাইপের পুনরাবৃত্তি বলে আখ্যা দেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© 2025 | Leading Media & Communication ltd এর এক‌টি প্রতিষ্ঠান।
Design & Development By HosterCube Ltd.