leadingnews.net
সর্বশেষ :
leadingnews.net এ আপনাকে স্বাগতম।।। নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন।।। ধন্যবাদ।।।

বিদায়বেলায় মেসির দুঃখের স্মৃতি ফিরিয়ে আনলেন লেভান্ডভস্কি

  • আপডেট সময় : রবিবার, ২৪ মে, ২০২৬
  • ৩৮ বার পঠিত

লিওনেল মেসি বার্সেলোনা ছেড়ে গেছেন ৫ বছর হতে চলল। তবে সে স্মৃতি মেসিকে তো বটেই, বার্সা সমর্থকদেরও কম পোড়ায় না। মেসি পরবর্তী বার্সার সবচেয়ে বড় কিংবদন্তি রবার্ট লেভান্ডভস্কিও বিদায় নিয়েছেন গত রাতে। বিদায় বেলায় কাতালানদের মগজে ৫ বছর আগের সে স্মৃতি আবারও ফিরিয়ে আনলেন তিনি।

গত রাতে বার্সা ২০২৫-২৬ মৌসুমে নিজেদের শেষ ম্যাচটা খেলে ফেলেছে। ভ্যালেন্সিয়ার কাছে ৩-১ গোলে হেরে বসেছে বর্তমান লিগ চ্যাম্পিয়নরা।

এই ম্যাচের দুটো ঘটনায় মেসির দুঃসহ স্মৃতি ফিরিয়ে এনেছেন লেভান্ডভস্কি। প্রথমটা হচ্ছে গোল। গত রাতে দলের প্রথম গোলটা করেছেন লেভা। ফেররান তরেসের নিচু ক্রসে পা ছুঁইয়ে ম্যাচের ৬০ মিনিটে কাতালানদের এগিয়ে দেন তিনি।

২০২১ সালে সেল্টা ভিগোর মাঠে বার্সার জার্সি পরে শেষ ম্যাচটা খেলেছিলেন মেসি। সে ম্যাচেও তিনিই বার্সাকে এগিয়ে দিয়েছিলেন। ম্যাচের ২৮ মিনিটে সার্জিও বুসকেটসের ক্রসে মাথা ছুঁইয়ে গোলটা করেছিলেন তিনি।

দুটো গোলের পর বার্সার ম্যাচের ফলাফলেও আছে আশ্চর্য মিল। দুটো ম্যাচেই কাতালানরা হেরেছে। গত রাতে লেভার গোলের পর তার গোলের ১০ মিনিটের মাথায় পিছিয়ে পড়ে বার্সা। শেষ মিনিটে আরও এক গোল হজম করে ৩-১ গোলে হেরে মাঠ ছাড়ে দলটি।

একই পরিণতি মেসির শেষ ম্যাচেও হয়েছে। সান্তি মিনার জোড়া গোলে সেল্টা হাসে শেষ হাসি, বার্সা মাঠ ছাড়ে হার নিয়ে।

একটা জায়গায় পার্থক্য আছে বৈকি! মেসির বার্সা সে বছর লিগ জিততে পারেনি। তবে লেভান্ডভস্কি এবার বিদায় নিচ্ছেন লিগ ও কাপ জেতার তৃপ্তি নিয়ে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© 2025 | Leading Media & Communication ltd এর এক‌টি প্রতিষ্ঠান।
Design & Development By HosterCube Ltd.