leadingnews.net
সর্বশেষ :
leadingnews.net এ আপনাকে স্বাগতম।।। নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন।।। ধন্যবাদ।।।

ঈদে কম খরচে বাড়ি ফিরতে ট্রাকে ফিরছিলেন, সবাই নিম্ন আয়ের শ্রমজীবী

  • আপডেট সময় : সোমবার, ২৫ মে, ২০২৬
  • ২৯ বার পঠিত

ফেনী থেকে ছেড়ে আসা রডবোঝাই ট্রাক টাঙ্গাইলে এসে উল্টে নিহত হওয়া ১৫ জন মূলত নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ। তারা চুল ও ভাঙ্গারি মোবাইল ফেরি করতেন। ঈদে কম খরচে বাড়ি ফিরতে ট্রাকে করে নিজ বাসার উদ্দেশে রওনা হন তারা। কিন্তু সড়ক দুর্ঘটনায় মুহূর্তেই পাড়ি জমালেন না ফেরার দেশে।

সোমবার (২৫ মে) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার সরাতৈল এলাকায় একটি রডবোঝাই ট্রাক উল্টে ১৫ জন নিহত ও ৯ জন আহত হয়েছে।

নিহতদের মধ্যে ছয়জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, নওগাঁ জেলার মান্দা উপজেলার রাজেন্দ্রবাড়ী গ্রামের মো. সাগর মিয়া (২০), একই গ্রামের রবিউল ইসলাম (২৫), নিয়ামতপুর উপজেলার মালঞ্চী গ্রামের সারিকুল (২০), রাজশাহী জেলার তানোর উপজেলার বাতানপুর গ্রামের ইসমাইল হোসেন (১৯), চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার নজরুল ইসলাম (৬০) এবং চাঁপাইনবাবগঞ্জ সদরের মামুন (৪৫)।

আর আহতরা হলেন, নওগাঁ জেলার মান্দা উপজেলার ডেমরা গ্রামের বাবু (৩৫), সমেজ (২১), হোসেনপুর গ্রামের আব্দুল রহমান (৩৫), দশপাড়া গ্রামের তুহিন (২৪), পাকুরিয়া গ্রামের আলমগীর (৪০), সিদ্দিক আলী (৪০), রাজেন্দ্রবাড়ী গ্রামের খোরশেদ (২৬), নাটোরের গুরুদাসপুর গ্রামের নয়ন বিশ্বাস (২২) এবং পাবনা জেলার আমিনপুর উপজেলার নওয়াবাড়ী গ্রামের শেখ রতন (৩৫)।

আহত শেখ রতন জানান, তারা সকলেই ফেনী শহরের বিভিন্ন এলাকায় বসবাস করেন। সেখানে অকেজো মোবাইল ফোন এবং বিভিন্ন পার্লার থেকে চুল ক্রয় বিক্রয় করে জীবিকা নির্বাহ করেন। ঈদ উপলক্ষে তারা সকলেই একসাথে বাড়ি যাচ্ছিলেন। বাসে ভাড়া বেশি হওয়ায় জনপ্রতি সাড়ে ৫শ’ টাকায় রডবোঝাই ট্রাকে উঠে বাড়ি যাচ্ছিলেন। ভোরে হঠাৎ করেই ট্রাকটি মহাসড়কের পাশে খাদে পড়ে গেলে আমি ছিটকে অনেক দূরে পড়ে যাই। অন্যরা রডের নিচে চাপা পড়ে। পরে স্থানীয় লোকজন এসে আমাদের কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে।

এদিকে, পুলিশ জানায়, নিহতদের মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© 2025 | Leading Media & Communication ltd এর এক‌টি প্রতিষ্ঠান।
Design & Development By HosterCube Ltd.