leadingnews.net
সর্বশেষ :
leadingnews.net এ আপনাকে স্বাগতম।।। নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন।।। ধন্যবাদ।।।

ভারতকে হারিয়ে ইতিহাস গড়ল আয়ারল্যান্ড

  • আপডেট সময় : শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ১১ বার পঠিত

লরকান টাকার ও গ্যারেথ ডেলানির ব্যাটে বড় পুঁজিই পায় আয়ারল্যান্ড। বোলিংয়ে এসে নিজের কারিশমা দেখান অভিষিক্ত বোলার ম্যাট হোলার্ড। ফলে দুই ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ভারতকে ৩৪ রানে হারাল আইরিশরা। তাতেই হয়েছে ইতিহাস। ক্রিকেটের সংক্ষিপ্ত এই ফরম্যাটে ভারতীয়দের বিপক্ষে এটাই আয়ারল্যান্ডের প্রথম জয়।

ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি আয়ারল্যান্ডের। ৫১ রানের মাথায় হারায় প্রথম চারটি উইকেট। তবে পঞ্চম উইকেট জুটিতে দুর্দান্ত খেলে যান লরকান টাকার ও গ্যারেথ ডেলানি। পরের উিইকেটে জর্জ ডকরেলকে নিয়ে আরও একটি গুরুত্বপূর্ণ জুটি গড়েন ডেলানি। তাতেই বড় পুঁজি পেয়ে যায় স্বাগতিকরা।

দলের হয়ে সর্বোচ্চ ৫০ রান করেন টাকার। ৪৯ রান আসে ডেলানির ব্যাট থেকে। এছাড়া টিম টেক্টর ১৭, রস অ্যাডায়ের ১২, বেন কালিজ ১৫ ও জর্জ ডকরেল ১৯ রান করেন। আর ২০ ওভারে আয়ারল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ৯ উইকেটে ১৮২ রান।

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে ভারত। তবে আপনতালে খেলে যান ওপেনার অভিষেক শর্মা। কিন্তু দলকে বিপদে ফেলে ব্যক্তিগত ৪৯ রানে ফেরেন তিনিও। তিলক ভার্মা ও অক্ষর প্যাটেলকে নিয়ে জয়ের প্রয়াস চালান শিবম ডুবে। কিন্তু তারা প্রত্যেকেই ব্যক্তিগত হয়েছেন।

১৯ রানে তিলক, ১৫ রানে অক্ষর ও ২৫ রানে ডুবে আউট হন। আর বাকি ব্যাটারদের কেউই দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি। ফলে ১৪৮ রানে তামে ভারতের ইনিংস।

আয়ারল্যান্ডের সবচেয়ে সফল বোলার ম্যাট হোলার্ড। সর্বোচ্চ তিনটি উইকেট নেন তিনি। তিনটি উইকেট পেয়েছেন ম্যাথিউ হ্যাম্প্রেসও। এছাড়া জাই মন্ড্রা দুটি উইকেট নেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© 2025 | Leading Media & Communication ltd এর এক‌টি প্রতিষ্ঠান।
Design & Development By HosterCube Ltd.