leadingnews.net
সর্বশেষ :
leadingnews.net এ আপনাকে স্বাগতম।।। নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন।।। ধন্যবাদ।।।

২৭ জুন: ইতিহাসের এই দিনে

  • আপডেট সময় : শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ৫৩ বার পঠিত

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনাই কালক্রমে ইতিহাসে পরিণত হয়। মানবসভ্যতার অগ্রগতি, সাফল্য, বেদনা কিংবা গুরুত্বপূর্ণ পরিবর্তনের সাক্ষী হয়ে থাকে এসব দিন। নানা প্রয়োজনে মানুষ ফিরে তাকায় অতীতের পাতায়।

আজ শনিবার, ২৭ জুন, ২০২৬। এক নজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, বিশিষ্টজনের জন্ম ও মৃত্যুদিনসহ আরও কিছু তথ্য।

ঘটনাবলি

১৭৫৯ – কুইবেক যুদ্ধ শুরু হয়।

১৯০০ – সেন্ট্রাল লন্ডনে ইলেকট্রিক রেলওয়ে চালু হয়।

১৯৫৪ – সাবেক সোভিয়েত ইউনিয়নের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপিত হয়।

১৯৬৭ – পৃথিবীর প্রথম এটিএম (অটোমেটেড টেলার মেশিন) স্থাপন করা হয় ইংল্যান্ডের এনফিল্ড শহরে।

১৯৭৪ – যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন সোভিয়েত ইউনিয়ন ভ্রমণে যান।

১৯৭৭ – জিবুতি (সাবেক ফরাসি সোমালিল্যান্ড) স্বাধীনতা লাভ করে।

১৯৯১ – সোভেনিয়া ও ক্রোয়েশিয়ার মধ্যে গৃহযুদ্ধ শুরু হয়।

১৯৯১ – বিখ্যাত ‘কমিউনিস্ট ইস্তেহারে’র প্রথম সংস্করণের একটি কপি লন্ডনে নিলামে ৬৮ হাজার ১০০ ডলারে বিক্রি হয়।

২০০৭ – গর্ডন ব্রাউন ব্রিটিশ প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন।

জন্ম

১৮০৬ – অগাস্টাস ডি মর্গান, ভারতে জন্মগ্রহণকারী ব্রিটিশ গণিতবিদ ও যুক্তিবিজ্ঞানী।

১৮৩৮ – পল মাউজার, জার্মান অস্ত্র নকশাকার ও প্রস্তুতকারক।

১৮৬৯ – এমা গোল্ডম্যান, একজন নৈরাজ্যবাদী রাশিয়ান লেখক যিনি লেখা, বক্তৃতা এবং রাজনৈতিক কর্মী।

১৮৮০ – হেলেন কেলার, মার্কিন লেখক ও রাজনৈতিক কর্মী।

১৮৮৬ – চার্লি ম্যাককার্টনি, বিখ্যাত অস্ট্রেলীয় ক্রিকেটার।

১৯০৩ – সুবোধচন্দ্র সেনগুপ্ত, ইংরাজি সাহিত্যের দিকপাল শিক্ষক, শেক্সপিয়ার সম্পর্কে বিশেষজ্ঞ ও বিশিষ্ট সাহিত্য সমালোচক।

১৯১৫ – আইদেউ সন্দিকৈ, ভারতীয় অভিনেত্রী।

১৯১৯ – অমলা শংকর, ভারতীয় ব্যালে নর্তকী।

১৯২২ – জহুর হোসেন চৌধুরী, বাংলাদেশি সাংবাদিক, সম্পাদক, কলাম লেখক ও রাজনীতিবিদ।

১৯২৪ – বব এপলইয়ার্ড, ইংরেজ ক্রিকেটার।

১৯৩৯ – রাহুলদেব বর্মন, ভারতীয় সুরকার, সংগীতশিল্পী।

১৯৩৯ – নীল হক, অস্ট্রেলিয়ান ক্রিকেটার এবং ফুটবলার।

১৯৪১ – ক্রিস্তফ কিয়েশ্‌লফ্‌স্কি, পোল্যান্ডের খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা।

১৯৫৫ – ইজাবেল আদজানি, ফরাসি অভিনেত্রী।

১৯৫৯ – মার্কিন গায়িকা লরে মরগান।

১৯৬৪ – পি. টি. ঊষা, ভারতীয় ট্র্যাক এবং ফিল্ড ক্রীড়াবিদ।

১৯৭৫ – টোবি ম্যাগুইয়ার, মার্কিন অভিনেতা ও চলচ্চিত্র প্রযোজক।

১৯৭৭ – রাউল গনজালেস, স্প্যানিশ ফুটবলার।

১৯৮০ – কেভিন পিটারসন, দক্ষিণ আফ্রিকায় জন্মগ্রহণকারী বিশিষ্ট ইংরেজ আন্তর্জাতিক ক্রিকেটার।

১৯৮৩ – ডেল স্টেইন, দক্ষিণ আফ্রিকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার।

মৃত্যু

১৮২৯ – ইংলিশ বিজ্ঞানী ও দার্শনিক জেমস স্মিথসন।

১৮৩৯ – শিখ মহারাজা রণজিৎ সিং।

১৮৪৪ – জোসেফ স্মিথ, মার্কিন ধর্মীয় নেতা।

১৯১২ – জর্জ বোনর, বিখ্যাত অস্ট্রেলীয় ক্রিকেটার।

১৯২৮ – উৎকলমণি গোপবন্ধু দাস, ভারতের ওড়িশা রাজ্যের প্রখ্যাত সমাজসংস্কারক ও কর্মী, কবি, সাংবাদিক ও প্রাবন্ধিক।

১৯৫৭ – ব্রিটিশ কথাসাহিত্যিক ম্যালকম লাউরি।

১৯৭৯ – বন্দে আলী মিয়া, বাংলাদেশের প্রখ্যাত কবি, ঔপন্যাসিক, শিশু সাহিত্যিক সাংবাদিক ও চিত্রকর।

১৯৮০ – ইরানের সাবেক শাহ মোহাম্মদ রেজা পাহলভি।

১৯৮৯ – এ. জে. এয়ার, ব্রিটিশ দার্শনিক।

১৯৯৮ – নিখিল চক্রবর্তী খ্যাতনামা সাংবাদিক ও বিশিষ্ট রাজনৈতিক ভাষ্যকার ও প্রসার-ভারতীর বোর্ডের প্রথম চেয়ারম্যান।

২০০০ – বাঙালি ভারতীয় চলচ্চিত্র পরিচালক এবং সাহিত্যিক শঙ্কর ভট্টাচার্য।

২০০১ – জ্যাক লেমন, মার্কিন অভিনেতা।

২০০৮ – শ্যাম মানেকশ, পারস্য বংশোদ্ভূত ভারতীয় সেনাবাহিনীর প্রথম ফিল্ড মার্শাল।

২০১২ – মীরা বন্দ্যোপাধ্যায়, প্রখ্যাত বাঙালি ধ্রুপদী সংগীতশিল্পী।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© 2025 | Leading Media & Communication ltd এর এক‌টি প্রতিষ্ঠান।
Design & Development By HosterCube Ltd.