leadingnews.net
সর্বশেষ :
leadingnews.net এ আপনাকে স্বাগতম।।। নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন।।। ধন্যবাদ।।।

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৪০০, নিখোঁজ ৫৫ হাজার

  • আপডেট সময় : রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ৫২ বার পঠিত

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৪০০। আর ৫৫ হাজারেরও বেশি মানুষ এখনও নিখোঁজ রয়েছে। বিভিন্ন দেশ থেকে উদ্ধারকারী দল দেশটিতে পৌঁছাতে শুরু করেছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত উপকূলীয় এলাকাগুলোতে জীবিতদের খুঁজে বের করতে জোরদার করা হয়েছে উদ্ধার অভিযান।

সর্বশেষ তথ্য অনুযায়ী, রাজধানী কারাকাসের কিছু অংশ ও লা গুয়াইরা এলাকায় এখনও তল্লাশি চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারীরা। স্থানীয় বাসিন্দা ও স্বেচ্ছাসেবকেরা কয়েকদিন ধরে ধ্বংসস্তূপ থেকে জীবিত ও মরদেহ উদ্ধার করছেন। তবে ভারী উদ্ধার সরঞ্জামের অভাব এবং সরকারি সহায়তার সীমিত উপস্থিতি নিয়ে অভিযোগ রয়েছে।

কর্মকর্তারা জানিয়েছেন, ইতোমধ্যে ১ হাজার ৬০০ জনের বেশি বিদেশি উদ্ধারকর্মী ভেনেজুয়েলায় পৌঁছেছেন। আরও কয়েকটি উদ্ধারকারী দল দেশটিতে যাওয়ার পথে রয়েছে।

এদিকে, সরকার বলছে শত শত মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন। তবে বিরোধী পক্ষ-সমর্থিত একটি ওয়েবসাইটে ৫৫ হাজারের বেশি মানুষকে নিখোঁজ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের ধারণা, ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি ভূমিকম্পে মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে। এমনটি হলে, এটি হবে গত এক শতকে লাতিন আমেরিকার সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্পগুলোর একটি।

ভয়াবহ এই দুর্যোগ অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের জন্যও বড় রাজনৈতিক চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। শনিবার রোমে পোপ লিও নিহতদের আত্মার শান্তি, স্বজনদের সান্ত্বনা এবং উদ্ধারকর্মীদের জন্য প্রার্থনা করেন। একই সঙ্গে ভেনেজুয়েলার প্রতি আন্তর্জাতিক সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান।

ভূমিকম্পের পর যুক্তরাষ্ট্র ইতোমধ্যে ত্রাণ সহায়তা পাঠিয়েছে। ট্রাম্প প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, ১৫ কোটি ডলারের সহায়তার প্রতিশ্রুতির পাশাপাশি আগামী এক-দুদিনের মধ্যে আরও বড় সহায়তা প্যাকেজ ঘোষণা করা হতে পারে।

এদিকে, হোয়াইট হাউসের এক কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, বিরোধী নেতা মারিয়া কোরিনা মাচাদোর যুক্তরাষ্ট্রের সহায়তায় দেশে ফেরার নতুন উদ্যোগ ওয়াশিংটনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের মধ্যে অসন্তোষ সৃষ্টি করেছে। তাদের মতে, ভয়াবহ এই দুর্যোগের মধ্যে এমন রাজনৈতিক উদ্যোগ নেওয়ার সময় এখনও আসেনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© 2025 | Leading Media & Communication ltd এর এক‌টি প্রতিষ্ঠান।
Design & Development By HosterCube Ltd.