leadingnews.net
সর্বশেষ :
leadingnews.net এ আপনাকে স্বাগতম।।। নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন।।। ধন্যবাদ।।।

অনুমোদনহীন হজ অ্যাজেন্সি নিয়ে ধর্ম মন্ত্রণালয়ের সতর্কতা

  • আপডেট সময় : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ৭৩ বার পঠিত

সরকার অনুমোদিত বৈধ লাইসেন্সধারী ও তালিকাভুক্ত যোগ্য হজ অ্যাজেন্সি ব্যতীত অন্য কোনো অ্যাজেন্সি, অ্যাজেন্ট বা গ্রুপ বা কাফেলার হজ কার্যক্রম পরিচালনার সুযোগ নেই এবং তাদের মাধ্যমে হজে যাওয়া সম্ভব নয়।

অনুমোদনবিহীন অ্যাজেন্সি বা গ্রুপ বা কাফেলার হজ কার্যক্রমের প্রচারণা বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকার অনুমোদিত বৈধ লাইসেন্সধারী ও তালিকাভুক্ত যোগ্য হজ অ্যাজেন্সি ব্যতীত অন্য কোনো অ্যাজেন্সি, অ্যাজেন্ট বা গ্রুপ বা কাফেলার হজ কার্যক্রম পরিচালনার সুযোগ নেই এবং তাদের মাধ্যমে হজে যাওয়া সম্ভব নয়।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের তালিকাভুক্ত যোগ্য হজ অ্যাজেন্সি ব্যতীত অন্য কোনো অ্যাজেন্সি বা ট্রাভেল অ্যাজেন্ট বা গ্রুপ বা কাফেলার সাথে হজ সংশ্লিষ্ট আর্থিক লেনদেন না করার জন্য হজে গমনেচ্ছু সবাইকে বিশেষ অনুরোধ করেছে মন্ত্রণালয়।

২০২৭ সালের হজ প্যাকেজ ও গাইডলাইন শিগগিরই ঘোষণা করা হবে জানিয়ে প্রকাশিত হজ প্যাকেজ ও গাইডলাইন অনুসরণ করার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করেছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© 2025 | Leading Media & Communication ltd এর এক‌টি প্রতিষ্ঠান।
Design & Development By HosterCube Ltd.