leadingnews.net
সর্বশেষ :
leadingnews.net এ আপনাকে স্বাগতম।।। নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন।।। ধন্যবাদ।।।

গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরায়েলে মার্কিন নাগরিক গ্রেফতার

  • আপডেট সময় : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ৪১ বার পঠিত
ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ২০ বছর বয়সি মার্কিন নাগরিককে গ্রেফতার করেছে ইসরায়েলি পুলিশ।
ইসরায়েলি পুলিশের বিবৃতির বরাতে ইসরায়েলি সংবাদমাধ্যম দ্য টাইমস অফ ইসরায়েল এবং জেরুজালেম পোস্ট এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।
প্রতিবেদন অনুযায়ী, গ্রেফতার হওয়া ওই মার্কিন নাগরিক তেহরানের সঙ্গে যুক্ত একজন গোপন এজেন্টের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখতেন। এজেন্টের দেওয়া নির্দেশনা অনুযায়ী ইসরায়েলের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল জায়গার ছবি এবং ভিডিও পাঠাতেন তিনি। প্রতিটি কাজের বিনিময়ে তিনি চুক্তি অনুযায়ী ১০ থেকে শুরু করে শত শত ডলার পর্যন্ত পারিশ্রমিক নিতেন বলে অভিযোগ উঠেছে।
পুলিশ আরও জানিয়েছে, গত ৯ জুন জেরুজালেম জেলা পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে ওই মার্কিন নাগরিককে গ্রেফতার করে। ইতোমধ্যে তার বিরুদ্ধে আদালতে প্রাথমিক অভিযোগপত্র দাখিল করা হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে আগামী কয়েকদিনের মধ্যে ইসরায়েলি আদালতে তার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপক্ষ থেকে অপরাধের অভিযোগ গঠন করা হবে।
এই বিষয়ে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া দেখায়নি ওয়াশিংটন। ইসরায়েলে অবস্থিত মার্কিন দূতাবাসের পক্ষ থেকেও তাৎক্ষণিকভাবে এই ঘটনার বিষয়ে কোনো বক্তব্য দেওয়া হয়নি। ঘটনার তদন্তে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখছে ইসরায়েলি প্রশাসন।
সূত্র : আল জাজিরা

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© 2025 | Leading Media & Communication ltd এর এক‌টি প্রতিষ্ঠান।
Design & Development By HosterCube Ltd.