leadingnews.net
সর্বশেষ :
leadingnews.net এ আপনাকে স্বাগতম।।। নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন।।। ধন্যবাদ।।।

মার্কিন কর্মকর্তার গুলিতে কলম্বিয়ার নাগরিক নিহত

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ৭১ বার পঠিত

যুক্তরাষ্ট্রের মেইন অঙ্গরাজ্যের উপকূলীয় শহর বিডিফোর্ডে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই)-এর কর্মকর্তাদের গুলিতে এক চালক নিহত হয়েছেন।  টেক্সাসে একই ধরনের একটি ঘটনায় একজন নিহত হওয়ার এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে আবারও এই ঘটনা ঘটল।

ঘটনার প্রায় ১২ ঘণ্টা পর যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র নিরাপত্তা বিভাগ (ডিএইচএস) জানায়, একজন আইসিই কর্মকর্তা জননিরাপত্তার আশঙ্কায় ওই ব্যক্তির দিকে গুলি চালান। কর্মকর্তাদের দাবি, গাড়িটি থামানোর চেষ্টা করা হলে চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন।

তবে ডিএইচএসের বিবৃতিতে উল্লেখ করা হয়নি, কীভাবে ওই চালক জননিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠেছিলেন।

সোমবার (১৩ জুলাই) স্থানীয় সময় সকাল ৭টার দিকে পোর্টল্যান্ড শহর থেকে প্রায় ২৪ কিলোমিটার দক্ষিণে বিডিফোর্ডে ঘটনাটি ঘটে।

ডিএইচএস জানায়, চূড়ান্ত বহিষ্কারাদেশ পাওয়া এক অবৈধ অভিবাসীর সর্বশেষ ঠিকানায় নজরদারি চালাচ্ছিলেন আইসিই কর্মকর্তারা। এ সময় একটি গাড়ি ওই বাড়ি থেকে বের হলে তারা সেটির পিছু নেন। তবে নজরদারিতে থাকা ব্যক্তি এবং গাড়ির চালক একই ব্যক্তি ছিলেন কি না, সে বিষয়ে কিছু জানানো হয়নি।

ঘটনার পর বিডিফোর্ড পুলিশ ও এফবিআই ঘটনাস্থলে পৌঁছায়।

অভিবাসীদের অধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলোর দাবি, নিহত ব্যক্তি ২৬ বছর বয়সি এক কলম্বিয়ান নাগরিক। তার যুক্তরাষ্ট্রে বৈধভাবে কাজ করার অনুমতি ছিল এবং সামাজিক নিরাপত্তা নম্বরও (সোশ্যাল সিকিউরিটি নম্বর) ছিল।

মেইন ইমিগ্র্যান্টস রাইটস কোয়ালিশন এবং প্রেজেন্তে! মেইন এক যৌথ বিবৃতিতে বলেছে, ‘এটি অত্যন্ত মর্মান্তিক, ক্ষোভের এবং কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© 2025 | Leading Media & Communication ltd এর এক‌টি প্রতিষ্ঠান।
Design & Development By HosterCube Ltd.