leadingnews.net
সর্বশেষ :
leadingnews.net এ আপনাকে স্বাগতম।।। নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন।।। ধন্যবাদ।।।

ফেরদৌস-শাওন-রিয়াজসহ ২৮ জনের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ, আছেন হিরো আলমও

  • আপডেট সময় : রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ৫৯ বার পঠিত

২০২৪ সালের জুলাই আন্দোলন চলাকালে সংঘটিত হত্যাযজ্ঞের ঘটনায় সাংস্কৃতিক অঙ্গনের ২৮ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ জমা দিয়েছে রাষ্ট্রসংলাপ ফোরাম (এসডিএফ)।

রবিবার (২৬ জুলাই) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামের কাছে সংগঠনটির কেন্দ্রীয় সদস্য সচিব আল নূর মোহাম্মদ আয়াস এ অভিযোগ জমা দেন।

অভিযুক্তদের মধ্যে রয়েছেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ, অভিনেত্রী মেহের আফরোজ শাওন, চিত্রনায়ক রিয়াজ আহমেদ, অভিনেত্রী অরুণা বিশ্বাস, শমী কায়সার, রোকেয়া প্রাচী, মাহিয়া মাহি, নিপুণ আক্তার, তানভীন সুইটি, হৃদি হক, জ্যোতিকা জ্যোতি, অভিনেতা সাজু খাদেম, সোহানা সাবা, পিয়া জান্নাতুল, শামীমা তুষ্টি, আশনা হাবীব ভাবনা, সাইমন সাদিক, সুজাতা আজিম, জায়েদ খান, আজিজুল হাকিম, চন্দন রেজা, আসাদুজ্জামান নূর, মারিয়া কিসপট্টা, শান্তা ফারজানা, মোমিন মেহেদী, সোমা ইসলাম, সাংবাদিক আনিস আলমগীর এবং হিরো আলম।

অভিযোগে বলা হয়েছে, জুলাই আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ, গণহত্যায় প্ররোচনা, সহযোগিতা, উসকানি বা সংশ্লিষ্ট অপরাধে তারা জড়িত। এসব অভিযোগের নিরপেক্ষ, স্বচ্ছ ও আইনানুগ তদন্তের স্বার্থে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করা হয়েছে।

অভিযোগ জমা দেওয়ার পর আল নূর মোহাম্মদ আয়াস সাংবাদিকদের বলেন, “জুলাই গণঅভ্যুত্থান নিয়ে এখনও কিছু সাংস্কৃতিক ব্যক্তিত্ব কটাক্ষমূলক বক্তব্য দিচ্ছেন।” তাদের বিরুদ্ধে অভিযোগগুলো ট্রাইব্যুনালের মাধ্যমে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© 2025 | Leading Media & Communication ltd এর এক‌টি প্রতিষ্ঠান।
Design & Development By HosterCube Ltd.