leadingnews.net
সর্বশেষ :
leadingnews.net এ আপনাকে স্বাগতম।।। নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন।।। ধন্যবাদ।।।

হবিগঞ্জে যেতে পথে বাধার মুখে এনসিপি নেতারা

  • আপডেট সময় : বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ৪৩ বার পঠিত

এনসিপি নেতাদের ওপর হামলার ঘটনার পর দলটি ও বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচিতে রাজনৈতিক উত্তেজনার মধ্যে বুধবার (২৯ জুলাই) হবিগঞ্জে যেতে পথে একাধিকবার বাধার মুখে পড়ার অভিযোগ করেছেন এনসিপি নেতারা।

দলটির নেতারা বিকেল ৪টার পর মৌলভীবাজারের সার্কিট হাউজ থেকে হবিগঞ্জের পথে রওনা হন। পথে শ্রীমঙ্গলের চা-কন্যা এলাকায় পুলিশ তাদের আটকে দেয়। প্রায় আধাঘণ্টা সেখানে আটকে থাকার পর বিকেল ৫টা ৫ মিনিটের দিকে পুলিশের বাধা অতিক্রম করে এনসিপি নেতাদের গাড়িবহর ফের হবিগঞ্জের পথে রওনা দেয়। তবে আবারও বাধার মুখে পড়েছে ওই এলাকায়। একপর্যায়ে এনসিপি নেতারা রাপ্রসঙ্গত, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে হামলার ঘটনার প্রতিবাদে এনসিপি প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করে। সেজন্য দলটির কেন্দ্রীয় নেতাদের হবিগঞ্জের উদ্দেশে যাত্রা।

তবে বিএনপিও একই সময়ে কর্মসূচি দেয়। তাতে হবিগঞ্জ শহরে উত্তেজনা সৃষ্টি হয়। তাতে সম্ভাব্য আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় হবিগঞ্জ পৌর এলাকায় ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।স্তায় বসে পড়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© 2025 | Leading Media & Communication ltd এর এক‌টি প্রতিষ্ঠান।
Design & Development By HosterCube Ltd.