leadingnews.net
সর্বশেষ :
leadingnews.net এ আপনাকে স্বাগতম।।। নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন।।। ধন্যবাদ।।।

দল যাতে সরকারের ভেতর হারিয়ে না যায়

  • আপডেট সময় : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ৪২ বার পঠিত

সরকারের সঙ্গে যাতে কোনোভাবে দল হারিয়ে না যায়, এমন নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। গতকাল শনিবার জয়পুরহাট ও নওগাঁ জেলা বিএনপির নেতাদের সঙ্গে বৈঠকে তিনি এ নির্দেশনা দেন।

তারেক রহমান দলীয় নেতাদের উদ্দেশে বলেন, রাজনৈতিক দলের কাজ হচ্ছে সরকারকে সহায়তা করা; সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপকে এগিয়ে নিয়ে যাওয়া। কিন্তু সেই দল যদি সরকারের সঙ্গে মিলে একাকার হয়ে যায়, তাহলে সরকারেরও ক্ষতি, আবার দলেরও ক্ষতি। এটি হলে একসময়ে দল অস্তিত্ব সংকটে পড়বে।
রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে দলের সাংগঠনিক অবস্থা, কোন্দল, আগামী স্থানীয় সরকার নির্বাচন আর সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করা হয়।

বৈঠকে উপস্থিত একজন নেতা জানিয়েছেন, শুরুতে স্থানীয় নেতাদের কাছে দলের সাংগঠনিক পরিস্থিতি সম্পর্কে জানতে চান তারেক রহমান। এরপর তিনি বলেন, তাদের সরকারে দলের অস্তিত্ব যেন হারিয়ে না যায়, সে জন্য দলের অভ্যন্তরীণ গণতন্ত্র রক্ষা, জনগণের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা এবং ভুল রাজনীতি থেকে দূরে থাকা জরুরি। ক্ষমতা পাওয়ার মোহে নীতি ও আদর্শ বিসর্জন দিলে দল তার ভিত্তি হারাতে পারে।

তারেক রহমান আরও বলেন, গণতন্ত্রে একটি রাজনৈতিক দল যখন দল ও সরকারকে আলাদা করতে পারবে, তখনই তারা সফল হবে। দল যদি সরকারকে গিলে খায়, তাহলে দল যেমন ক্ষতিগ্রস্ত হয়, তেমনি সরকারও সফল হয় না।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© 2025 | Leading Media & Communication ltd এর এক‌টি প্রতিষ্ঠান।
Design & Development By HosterCube Ltd.