leadingnews.net
সর্বশেষ :
leadingnews.net এ আপনাকে স্বাগতম।।। নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন।।। ধন্যবাদ।।।

পাক-উইন্ডিজ লড়াইয়ে প্রথম দিনে সমতা

  • আপডেট সময় : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ৫২ বার পঠিত

লম্বা সময় উইকেটে থেকেও ইনিংস লম্বা করতে পারলেন না পাঁচ ব্যাটারের কেউই। অনিয়মিত হলেও উইকেটের দেখা পেয়েছেন পাকিস্তানের বোলাররা। তবে ষষ্ঠ উইকেটে জাস্টিন গ্রেভস ও রোস্টন চেইসের অবিচ্ছিন্ন জুটি দিন শেষে কিছুটা এগিয়ে রেখেছে ওয়েস্ট ইন্ডিজকে।

পোর্ট অব স্পেনে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৫ উইকেটে ২৩৯ রান। বৃষ্টির বাধায় খেলা হতে পেরেছে ৭৪ ওভার।

ষষ্ঠ উইকেটে অবিচ্ছিন্ন ৬৬ রানের জুটিতে ১২৫ বলে ৮ চারে ৬৪ রানে ব্যাট করছেন গ্রেভস, ৭০ বলে ৫ চারে ৩৬ রানে চেইস।

কুইন্স পার্ক ওভালে রোববার আউটফিল্ড ভিজে থাকায় খেলা শুরু হয় ১৫ মিনিট দেরিতে। টস জিতে ব্যাটে নামা উইন্ডিজক ঝড়ো শুরু এনে দেন দুই ওপেনার। তেগেনারায়ন চন্দরপল অবশ্য ছিলেন নিজের স্বভাবসুলভ ব্যাটিংয়ে। ডিপ ফাইন লেগে তাকে ক্যাচ বানিয়েই দশম ওভারে ৪৯ রানের শুরুর জুটি ভাঙেন মোহাম্মাদ আলি। এরপর প্রথম সেশনে আর খেলা সম্ভব হয়নি।

৩২ বলে ২ চারে ১৫ রান করেন চন্দরপল।

দ্বিতীয় সেশনের শুরুর দিকেই বিদায় নেন কিং। আলি উসমানের বলে এলবিডব্লিউ হওয়ার আগে করেন ৫০ বলে ৯ চারে ৪৬ রান।

কাভিম হজ চেষ্টা করছিলেন মাটি কামড়ে পড়ে থাকতে। তার সেই প্রচেষ্টা ব্যর্থ হয় দলীয় ৯১ রানে। সাজিদ খানের বলে কট বিহাইন্ড হন তিনি ৪৪ বলে ১০ রান করে।

আমির জাঙ্গুর ৫৫ বলে ২৬ রানের লড়াই শেষ হয় অভিষিক্ত উবাইদ শাহর বলে পিছনে ক্যাচ দিলে।

শেষ সেশনে কেবল হোপের উইকেট হারায় উইন্ডিজ। ৬৮ বলে ২৯ রান করে আলির বলে বোল্ড হন এই কিপার-ব্যাটার।

বাকি ২৩.২ ওভারে আর বিপদ হতে দেননি গ্রেভস ও চেইস।

বোলিংয়ে পাকিস্তানকে ভুগতে দেখা গেছে। এই ম্যাচে তারা খেলাচ্ছে না দলের সেরা বোলার ও আগের ম্যাচের সেরা পারফরমার মোহাম্মাদ আব্বাসকে। টসের সময় অধিনায়ক বাবর আজম বলেন, কন্ডিশনের কারণে বাদ দেয়া হয়েছে আব্বাসকে।

আলি, আলি উসমান, সাজিদ খানরা ভালো বোলিং করলেও উইকেটের জন্য হাপিত্যেশ করতে হয়েছে। অভিষেকেই টেস্ট ক্রিকেটের আঁচ টের পেয়েছেন নাসিম শাহয়ের ভাই উবাইদ শাহ। ৯ ওভার বোলিং করে ওভারপ্রতি ছয়ের উপরে রান দিয়েছেন এই পেসার। তবে জাঙ্গুর উইকেট নিয়ে দিয়েছেন ভবিষ্যতে ভালো কিছুর প্রতিশ্রুতিও।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© 2025 | Leading Media & Communication ltd এর এক‌টি প্রতিষ্ঠান।
Design & Development By HosterCube Ltd.