শহীদ ও মুক্তিযোদ্ধাদের পূর্ণাঙ্গ তালিকা করতে সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেছেন, স্বাধীনতার ৫৫ বছর পরও মুক্তিযোদ্ধা ও শহীদদের পূর্ণাঙ্গ তালিকা হলো না। শুনেছি, স্বল্প সংখ্যক শহীদ মুক্তিযোদ্ধা ভাতা পান। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সামনে আনতে হবে; এটা সরকারের দায়িত্ব। উদ্যোগ নিন, পরিবারগুলোকে স্বীকৃতি দিতে হবে।
গতকাল মঙ্গলবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ওয়ান ইনিশিয়েটিভ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের প্রকাশিত ‘আজাদী সংগ্রামের পটভূমিতে জুলাই বিপ্লব ২০২৪’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেছেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান।
জামায়াত আমির বলেছে, ২০২৪ সালের ৫ আগস্টের আগে রাজনীতিবিদদের কণ্ঠে যে সুর ছিল, তা আস্তে আস্তে বদলে যাচ্ছে। ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারির পর তা ব্যাপকভাবে বদলে গেছে। একটি বিশেষ রাজনৈতিক মহল নতুন বয়ান তৈরি করছে।
জুলাই গণঅভ্যুত্থানকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ করছেন জামায়াত আমির। তিনি বলেছেন, গণভোটে ৭০ ভাগ মানুষ ‘হ্যাঁ’ ভোট দিয়েছে। সরকারি দল তা মানবে না, হতে পারে না। মানতেই হবে। ইনশাআল্লাহ, মানতে বাধ্য করা হবে।
Your email address will not be published. Required fields are marked *
Comment *
Name *
Email *
Website
Save my name, email, and website in this browser for the next time I comment.
Δ