leadingnews.net
সর্বশেষ :
leadingnews.net এ আপনাকে স্বাগতম।।। নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন।।। ধন্যবাদ।।।

স্যামসাং নিয়ে এলো ‘গ্যালাক্সি এ২৭ ৫জি’ স্মার্টফোন

  • আপডেট সময় : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ৬০ বার পঠিত

বাংলাদেশের স্মার্টফোন গ্রাহকদের দৈনন্দিন অভিজ্ঞতা আরও উন্নত করতে স্যামসাং আনুষ্ঠানিকভাবে বাজারে নিয়ে এসেছে ‘গ্যালাক্সি এ২৭ ৫জি।’ সম্প্রতি উন্মোচন করা স্লিম ও স্টাইলিশ এ ডিভাইসটিতে রয়েছে শক্তিশালী স্টোরেজ ও বিল্ট-ইন এআই টুলস। পাশাপাশি, ব্যবহারকারীরা উপভোগ করবেন নির্ভরযোগ্য পারফরম্যান্স। নতুন এই স্মার্টফোনটি তিনটি নান্দনিক রঙে পাওয়া যাচ্ছে, যার দাম শুরু হচ্ছে ৪৮ হাজার ৯৯ টাকা থেকে। স্যামসাং গ্যালাক্সি এ২৭ ৫জির স্লিম ও হালকা বডি নিশ্চিত করবে স্বাচ্ছন্দ্যময় ব্যবহারের অভিজ্ঞতা। এর প্রাণবন্ত স্ক্রিনটি রিডিং, স্ট্রিমিং কিংবা দৈনন্দিন ব্রাউজিংয়ে দেবে স্বস্তিদায়ক ভিজ্যুয়াল ফিলিং। দ্রুতগতির স্ন্যাপড্রাগন প্রসেসর ও পর্যাপ্ত মেমোরির সমন্বয়ে গ্যালাক্সি এ২৭ ৫জি ডিভাইসটিতে মিলবে ল্যাগ-মুক্ত ভিডিও কল, স্মুথ সোশ্যাল মিডিয়া ব্রাউজিং ও দুর্দান্ত গেমিং পারফরম্যান্স।

স্মার্টফোনটিতে রয়েছে ১২৮ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজ; আর যাদের বাড়তি জায়গা প্রয়োজন, তারা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ বাড়িয়ে নিতে পারবেন ২ টেরাবাইট পর্যন্ত; ফলে, সব ছবি, ভিডিও ও দরকারি ফাইল অনায়াসে সংরক্ষণ করা যাবে কোনো চিন্তা ছাড়াই।

এ ছাড়া দৈনন্দিন কাজকে আরও সহজ করতে গ্যালাক্সি এ২৭ ৫জি-তে প্রি-লোডেড রয়েছে ‘অসাম ইন্টেলিজেন্স’-এর বিভিন্ন টুলস ও গুগল জেমেনাই। উদাহরণস্বরূপ, ‘মাল্টি-অবজেক্ট সার্কেল টু সার্চ’ সুবিধা দিয়ে ছবিতে যে কোনো পোশাক কিংবা পণ্যের চারপাশে গোল দাগ কেটেই মুহূর্তের মধ্যে তা অনলাইনে খুঁজে নেওয়া সম্ভব।

ব্ল্যাক, লাইট গ্রিন ও লাইট পিঙ্ক—এই তিনটি আকর্ষণীয় রঙে স্যামসাং গ্যালাক্সি এ২৭ ৫জি ডিভাইসটি এখন সারা দেশে স্যামসাংয়ের সব অনুমোদিত আউটলেট ও পার্টনার রিটেইল শপগুলোয় পাওয়া যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© 2025 | Leading Media & Communication ltd এর এক‌টি প্রতিষ্ঠান।
Design & Development By HosterCube Ltd.