leadingnews.net
সর্বশেষ :
leadingnews.net এ আপনাকে স্বাগতম।।। নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন।।। ধন্যবাদ।।।

মাইগ্রেশন নিয়ে সাত কলেজ শিক্ষার্থীদের মতামত নেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ৪২ বার পঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০২১-২২, ২০২২-২৩ ও ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সংশ্লিষ্ট একাডেমিক প্রোগ্রামে মাইগ্রেশনের বিষয়ে মতামত নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আগামী ১৬ থেকে ২০ আগস্ট পর্যন্ত নির্ধারিত ছকে শিক্ষার্থীদের লিখিত মতামত সংগ্রহ করা হবে। প্রাপ্ত মতামতের ভিত্তিতে সংখ্যাগরিষ্ঠ শিক্ষার্থীদের মতামতকে গুরুত্ব দিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

বুধবার (১২ আগস্ট) ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির রেজিস্ট্রার মো. শহীদুর রহমান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে তথ্যটি জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০২১-২২, ২০২২-২৩ ও ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সংশ্লিষ্ট একাডেমিক প্রোগ্রামে মাইগ্রেশন বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন মত ও প্রতিক্রিয়া পরিলক্ষিত হচ্ছে মর্মে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়েছে।

শিক্ষার্থীদের প্রকৃত মতামত ও প্রত্যাশা যথাযথভাবে অনুধাবনপূর্বক একটি স্বচ্ছ ও অংশগ্রহণমূলক প্রক্রিয়ার মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষ আগামী রোববার (১৬ আগস্ট) থেকে বৃহস্পতিবার (২০ আগস্ট) পর্যন্ত নির্ধারিত ছকে শিক্ষার্থীদের লিখিত মতামত সংগ্রহ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।

এতে আরও বলা হয়, সংশ্লিষ্ট সকল শিক্ষার্থীকে উক্ত সময়সীমার মধ্যে নিজ নিজ কলেজের অধ্যক্ষ মহোদয়ের কার্যালয়ে উপস্থিত হয়ে নির্ধারিত ছক যথাযথভাবে পূরণ করে মতামত প্রদানের জন্য অনুরোধ জানানো যাচ্ছে।

প্রাপ্ত মতামতগুলো যথাযথ গুরুত্ব সহকারে পর্যালোচনা করে সংখ্যাগরিষ্ঠ শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের উদ্বেগ ও প্রত্যাশাকে গভীর গুরুত্বের সঙ্গে বিবেচনা করে এবং বিশ্বাস করে যে, পারস্পরিক আস্থা ও সহযোগিতার মাধ্যমেই এ প্রক্রিয়ার শান্তিপূর্ণ সুরাহা সম্ভব। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষ মতামত সংগ্রহ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে শিক্ষার্থী, অধ্যক্ষমণ্ডলী, শিক্ষকমণ্ডলী ও সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছে।

এদিকে, মতামত গ্রহণের জন্য নির্ধারিত ছকে শিক্ষার্থীদের নাম, বিভাগ, রেজিস্ট্রেশন নম্বর ও কলেজের তথ্যের পাশাপাশি- ‘আপনি কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবর্তে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সংশ্লিষ্ট একাডেমিক প্রোগ্রামে স্থানান্তরের সম্মত আছেন?’- এ প্রশ্ন রাখা হয়েছে। শিক্ষার্থীরা ‘হ্যাঁ’ অথবা ‘না’ অপশনের মাধ্যমে তাদের মতামত দিতে পারবেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© 2025 | Leading Media & Communication ltd এর এক‌টি প্রতিষ্ঠান।
Design & Development By HosterCube Ltd.