leadingnews.net
সর্বশেষ :
leadingnews.net এ আপনাকে স্বাগতম।।। নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন।।। ধন্যবাদ।।।

শূন্য রানে ফিরলেন তানজিদ, জিততে দরকার ২৩ রান

  • আপডেট সময় : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৫৯ বার পঠিত

ছোট লক্ষ্য তাড়া করতে নেমেই ধাক্কা খেল বাংলাদেশ। জশ হ্যাজেলউডের দুর্দান্ত এক ডেলিভারিতে বোল্ড হয়ে শূন্য রানে ফিরেছেন ওপেনার তানজিদ হাসান তামিম। দলীয় ৪ রানে প্রথম উইকেট হারিয়েছে বাংলাদেশ। তানজিদের বিদায়ের পর মুমিনুল হক ক্রিজে এসেছেন। বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ৩৪ রান। জয়ের জন্য এখনো প্রয়োজন ২৩ রান।

অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ার দারুণ সুযোগ তৈরি করেছে বাংলাদেশ। জয়ের জন্য এখন সফরকারীদের প্রয়োজন মাত্র ৫৭ রান। একসময় অস্ট্রেলিয়াকে ইনিংস ব্যবধানে হারানোর সম্ভাবনা জাগিয়েছিল বাংলাদেশ। তবে ক্যামেরন গ্রিনের প্রতিরোধে সেই সুযোগ শেষ পর্যন্ত আসেনি। তবু জয়ের আশাটা ভালোভাবেই জিইয়ে রেখেছে সফরকারীরা।

১৯৮ রানে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস শেষ হওয়ার পর বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে ৪২৬ রান করে। এরপর দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়াকে ২৮৪ রানে অলআউট করে বাংলাদেশ। স্বাগতিকদের হয়ে সর্বোচ্চ ১০৪ রান করেন ক্যামেরন গ্রিন। ফলে অস্ট্রেলিয়া ৫৬ রানের লিড পায়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© 2025 | Leading Media & Communication ltd এর এক‌টি প্রতিষ্ঠান।
Design & Development By HosterCube Ltd.