leadingnews.net
সর্বশেষ :
leadingnews.net এ আপনাকে স্বাগতম।।। নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন।।। ধন্যবাদ।।।

মির্জা ফখরুলের বিদায়ী সভায় দলীয় ঐক্যের ওপর জোর

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ২৯ বার পঠিত

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে দলের সংসদ সদস্যদের (এমপি) সতর্ক করেছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, অনেক সংসদ সদস্যের সঙ্গে এলাকায় দলের দূরত্ব তৈরি হচ্ছে। এ বিষয়ে সতর্ক থাকতে হবে। কোনোভাবেই এ দূরত্ব সৃষ্টি হতে দেওয়া যাবে না।

গতকাল বুধবার দুপুর ২টা থেকে প্রায় দেড় ঘণ্টা জাতীয় সংসদ ভবনে সরকারি দলের সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে তিনি এসব কথা বলেন। সভায় তারেক রহমান সভাপতিত্ব করেন। এতে বিএনপির ২৪৭ জন সংসদ সদস্যের মধ্যে ২৪৫ জন উপস্থিত ছিলেন। অনুপস্থিত দুজন হলেন– ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস ও চট্টগ্রাম-৩ আসনের মোস্তফা কামাল পাশা। তারা বিদেশে চিকিৎসাধীন।

সভায় তারেক রহমান স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে দলীয় ঐক্য অটুট রাখা এবং সংসদ সদস্যদের সঙ্গে তৃণমূলের দূরত্ব না বাড়ানোর বিষয়ে সতর্ক করে বলেন, এবারের স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীক ছাড়া হবে। ফলে এ নির্বাচন চ্যালেঞ্জিং। গত সংসদ নির্বাচনে অনেকে দলীয় প্রার্থীর বিরুদ্ধে প্রার্থী হওয়ায় দল ক্ষতিগ্রস্ত হয়েছে। এবার স্থানীয় সরকার নির্বাচনে যাতে কেউ দল-সমর্থিত প্রার্থীর বিরুদ্ধে না যান, সে জন্য এখন থেকেই কাজ শুরু করতে হবে। যোগ্য ও গ্রহণযোগ্য ব্যক্তিকে মনোনয়ন দিয়ে তাঁকে জয়ী করতে হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েক সংসদ সদস্য জানান, গত সংসদ নির্বাচনে দলের দ্বন্দ্বের কারণে বেশ কয়েকটি আসন হারাতে হয়েছিল। এই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে দলের ভেতরে সুদৃঢ় ঐক্য গড়ার নির্দেশনা দেওয়া হয়েছে। সভায় দলের সংসদ সদস্যদের স্পষ্টভাবে সতর্ক করা হয়েছে। যে কোনো মূল্যে গণতন্ত্র সমুন্নত রাখা এবং দলের সর্বস্তরে জবাবদিহি নিশ্চিত করার তাগিদ দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© 2025 | Leading Media & Communication ltd এর এক‌টি প্রতিষ্ঠান।
Design & Development By HosterCube Ltd.