leadingnews.net
সর্বশেষ :
leadingnews.net এ আপনাকে স্বাগতম।।। নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন।।। ধন্যবাদ।।।

৮ উইকেট নেই বাংলাদেশের, ইনিংস হারের শঙ্কা

  • আপডেট সময় : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ৩০ বার পঠিত

ইনিংস পরাজয় এড়ানোর লড়াইয়ে একের পর এক উইকেট হারিয়ে আরও চাপে পড়ে গেছে বাংলাদেশ। ৮২ রানেই ৮ উইকেট হারিয়েছে সফরকারীরা। ইনিংস পরাজয় এড়াতে এখনো প্রয়োজন ৬৪ রান। ক্রিজে এখন মুশফিকুর রহিম ও তাসকিন আহমেদ।

নতুন স্পেলে ফিরে প্রথম বলেই তাইজুল ইসলামকে বোল্ড করে নিজের চতুর্থ শিকার পূর্ণ করেছেন মিচেল স্টার্ক। স্টাম্প বরাবর করা বলটি অফ স্টাম্পের বাইরে সরে যাওয়ার পথে খেলার চেষ্টা করেছিলেন তাইজুল। কিন্তু ব্যাটে সংযোগ না হওয়ায় বল আঘাত করে স্টাম্পে। ২৪ বলে ৭ রান করে ফেরেন তিনি। এই উইকেটেই ম্যাচে নিজের দশম শিকার পূর্ণ করেছেন স্টার্ক। ক্যারিয়ারে চতুর্থবারের মতো এক টেস্টে ১০ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসার।

এর আগে হাসান মাহমুদ ও মেহেদী হাসান মিরাজও দ্রুত ফিরে যান। মিরাজ প্যাট কামিন্সের অফ স্টাম্পের অনেক বাইরের শর্ট বল কাট করতে গিয়ে কট বিহাইন্ড হন। মাত্র ১ রান করে ফেরেন তিনি। এরপর শর্ট বলের ফাঁদে হাসান মাহমুদকে ফেরান কামিন্স। শরীর বরাবর করা বাউন্সারে গ্লাভস ও ব্যাটে লেগে বল উঠে যায়। শর্ট লেগে সহজ ক্যাচ নেন ট্রাভিস হেড। ১১ বলে ২ রান করে ফেরেন হাসান।

টানা তৃতীয় ডাক লিটনের, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ

অস্ট্রেলিয়ায় টানা তিন ইনিংসে রানের খাতা খোলার আগেই ফিরেছেন লিটন দাস। ডারউইন টেস্টে একমাত্র ইনিংসে শূন্য রানে আউট হওয়ার পর ম্যাকাই টেস্টের প্রথম ইনিংসেও একই পরিণতি হয়েছিল লিটনের। দ্বিতীয় ইনিংসেও ব্যর্থতার ধারাবাহিকতা ধরে রাখলেন তিনি। ১০ বল খেলে কোনো রান না করেই মিচেল স্টার্কের বলে স্লিপে ওয়েবস্টারের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন লিটন। ফলে অস্ট্রেলিয়া সিরিজে লিটনের তিন ইনিংসের স্কোর দাঁড়াল ০, ০, ০।

লিটনের বিদায়ে আরও চাপে পড়ে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার ১৪৬ রানের লিড পেরিয়ে এখনো অনেকটা পথ পাড়ি দিতে হবে সফরকারীদের। ম্যাচের এই অবস্থায় ইনিংস পরাজয়ের শঙ্কাও জেঁকে বসেছে বাংলাদেশের ওপর। ইনিংস পড়াজয় এড়াতে বাংলাদেশের দরকার আরও ৭৯ রান। বাংলাদেশের হয়ে ক্রিজে আছেন মুশফিক ও মিরাজ। ৫ উইকেট হারিয়ে ৬৭ রানে ব্যাট করছে বাংলাদেশ।

শান্তর বিদায়ে চতুর্থ উইকেটের পতন

দ্বিতীয় ইনিংসে দ্রুত তিন উইকেট হারানোর পর প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিলেন নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম। তবে দলীয় পঞ্চাশ পেরোতেই ভেঙে গেল এই জুটি। নাথান লায়নের বলে লং অফে ক্যাচ তুলে দিয়ে ফিরেছেন বাংলাদেশ অধিনায়ক। লায়নের ডেলিভারিতে ড্রাইভ করতে গিয়ে টাইমিং করতে পারেননি শান্ত। মিচেল স্টার্ক সহজেই ক্যাচটি লুফে নেন। ৪৬ বলে ৩১ রান করে ফিরেছেন বাংলাদেশ অধিনায়ক। শান্তর বিদায়ে ৫১ রানে চতুর্থ উইকেট হারিয়েছে বাংলাদেশ। ২৩ ওভারে ৪ উইকেটে ৫৯ রান করেছে বাংলাদেশ। ক্রিজে মুশফিকুর রহিমের সঙ্গে নতুন ব্যাটার লিটন দাস। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের ১৪৬ রানের লিড পেরোতে এখনো বাংলাদেশের প্রয়োজন ৮৭ রান।

লাঞ্চের আগে অস্ট্রেলিয়ার রিভিউ নষ্ট

প্রথম সেশনের শেষ দিকে নাজমুল হোসেন শান্তকে ঘিরে রিভিউ নিয়ে ভুল সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। নাথান লায়নের বলে শান্তর ব্যাটের কাছ দিয়ে বল অ্যালেক্স ক্যারির গ্লাভসে জমা পড়লে কট বিহাইন্ডের আবেদন করে স্বাগতিকরা। আম্পায়ার নটআউট দেওয়ার পর কেয়ারির পরামর্শে রিভিউ নেয় অস্ট্রেলিয়া। রিপ্লেতে দেখা যায়, বল ব্যাটে লাগেনি। ফলে অস্ট্রেলিয়ার প্রথম রিভিউটি নষ্ট হয়। এরপর লাঞ্চে যায় দুই দল। প্রথম সেশন শেষে বাংলাদেশের সংগ্রহ ছিল ৩ উইকেটে ৩৯ রান। শান্ত ২৩ ও মুশফিক ৪ রানে অপরাজিত ছিলেন।

তামিমের বিদায়েও থামেনি বাংলাদেশের লড়াই

দ্বিতীয় ইনিংসে ৩৪ বলে ৯ রান করে ফিরেছেন তানজিদ হাসান তামিম। প্যাট কামিন্সের শর্ট বল হুক করতে গিয়ে ডিপ ফাইন লেগে মিচেল স্টার্কের হাতে ক্যাচ দেন তিনি। এরপর স্টার্কের ওভারেই পরপর দুই চার মেরে পাল্টা আক্রমণের চেষ্টা করেন শান্ত।

১৪৬ রানের লিড অস্ট্রেলিয়ার

দিনের শুরুতে আগের দিনের দুই উইকেট নিয়ে আরও ৪৫ রান যোগ করে ২১০ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। ফলে প্রথম ইনিংসে ১৪৬ রানের লিড পায় স্বাগতিকরা। ক্যামেরন গ্রিনকে ৬৭ রানে ফিরিয়ে ক্যারিয়ারের প্রথমবারের মতো এক ইনিংসে ৭ উইকেট পূর্ণ করেন শরিফুল ইসলাম। অস্ট্রেলিয়ার শেষ উইকেটটি নেন তাইজুল ইসলাম। নাথান লায়ন ৩২ রানে অপরাজিত থাকেন।

শরিফুলের ৪৮ রানে ৭ উইকেট অস্ট্রেলিয়ার মাটিতে সফরকারী বাঁহাতি পেসারের সেরা বোলিংগুলোর একটি। বাংলাদেশের পেসারদের মধ্যে টেস্টের এক ইনিংসে ৭ উইকেট নেওয়ার প্রথম কীর্তিও গড়েছেন তিনি। ২০০৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২৭ রানে ৬ উইকেট পেয়েছিলেন শাহাদাত হোসেন, সেটিই এতদিন ছিল পেসারদের মধ্যে সেরা বোলিং ফিগার। ১৮ বছর পর এই রেকর্ড ভাঙলেন শরিফুল। এছাড়া দেশের বাইরের টেস্টে বাংলাদেশের সেরা বোলিং ফিগার এখন শরিফুলের। দুই মাস আগে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে ১৩৮ রান দিয়ে ৭ উইকেট পেয়েছিলেন তাইজুল ইসলাম।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© 2025 | Leading Media & Communication ltd এর এক‌টি প্রতিষ্ঠান।
Design & Development By HosterCube Ltd.