leadingnews.net
সর্বশেষ :
leadingnews.net এ আপনাকে স্বাগতম।।। নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন।।। ধন্যবাদ।।।

নারী চালক নিয়োগ দেবে পিংক বাস

  • আপডেট সময় : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ২২ বার পঠিত

বাংলাদেশ সড়ক পরিবহণ করপোরেশনের (বিআরটিসি) অধীনে মহিলা বাস সার্ভিসে (পিংক বাস) নারী চালক নেওয়া হবে। সরাসরি ইন্টারভিউর মাধ্যমে অস্থায়ী ভিত্তিতে এ নিয়োগ দেওয়া হবে।

পদের নাম: বাসচালক (নারী)।

পদসংখ্যা: উল্লেখ নেই।

বয়সসীমা: ২১ থেকে ৩৫ বছর।

বেতন: দৈনিক মজুরি ভিত্তিতে।

পরীক্ষায় অংশগ্রহণের শর্তাবলী

১. প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে।

২. জাতীয় পরিচয়পত্র, নাগরিকত্ব সনদ/জন্মনিবন্ধন সনদ থাকতে হবে।

৩. ভারী ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে/বর্তমান ড্রাইভিং লাইসেন্সটি ভারী লাইসেন্সে রূপান্তর করার সব শর্ত পূরণ করতে হবে।

প্রাথমিক নির্বাচনী পরীক্ষার সময়

৩০ ও ৩১ আগস্ট এবং ১ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯টা থেকে বেলা ২টা।

প্রাথমিক নির্বাচনী পরীক্ষার কেন্দ্র

বিআরটিসি কেন্দ্রীয় প্রশিক্ষণ ইনস্টিটিউট, গাজীপুর।

নির্বাচিত প্রার্থীরা ভবিষ্যতে বিআরটিসির স্থায়ী চালক পদে নিয়োগ প্রক্রিয়ায় যথাযথ শর্ত পূরণ সাপেক্ষে অগ্রাধিকার পাবেন।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© 2025 | Leading Media & Communication ltd এর এক‌টি প্রতিষ্ঠান।
Design & Development By HosterCube Ltd.