leadingnews.net
সর্বশেষ :
leadingnews.net এ আপনাকে স্বাগতম।।। নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন।।। ধন্যবাদ।।।

লাইব্রেরীতে শিক্ষার্থীদের বই পড়ার আগ্রহ বাড়ছে

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ৫২ বার পঠিত

দোয়েল আহম্মেদ [রাজশাহী প্রতিনিধি]

বই পড়ার প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বাড়াতে ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের লাইব্রেরীতে আনা হয়েছে এক নতুন মাত্রা। গতানুগতিক লাইব্রেরীর নীরস পরিবেশ বদলে গিয়ে বর্তমানে তা হয়ে উঠেছে শিক্ষার্থীদের জন্য এক আনন্দময় পাঠের স্থান।

কলেজ প্রশাসন সূত্রে জানা যায়, সম্প্রতি লাইব্রেরীর অভ্যন্তরীন সজ্জা ও পরিবেশের বড়সড় পরিবর্তন আনা হয়েছে। আরামদায়ক আসন, পর্যাপ্ত আলো-বাতাস এবং নান্দনিক সজ্জার ফলে লাইব্রেরীটি এখন সত্যিই আকর্ষণীয়। বিশেষ করে শিক্ষার্থীদের জন্য তৈরি করা হয়েছে ‘কোজি কর্নার’ যেখানে তারা স্বচ্ছন্দ্যে ও মনোযোগী হয়ে বই পড়তে পারছে। ডিজিটাল রিসোর্স ব্যবহারের সুবিধার পাশাপাশি বিভিন্ন বিষয়ের নতুন বই যোগ হওয়ায় জ্ঞান অন্বেষণের সুযোগও বেড়েছে।

শিক্ষার্থীরা জানায়, নতুন পরিবেশে বই পড়তে এসে তারা দারুণ খুশি। এতোদিন লাইব্রেরী মানে ছিল কেবলই নিরবতা আর কাঠিন্য, কিন্তু এখন এখানে এসে বই পড়ার আগ্রহ অনেক বেড়েছে। তারা আরও জানায়, এই আনন্দময় পরিবেশ পড়ালেখাকে আরও সহজ ও ফলপ্রসূ করে তুলেছে।

কলেজের অধ্যক্ষ জানান, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তিনি মনে করেন, শুধুমাত্র সিলেবাসের বই নয়, সৃজনশীল ও মননশীল বইয়ের প্রতিও শিক্ষার্থীদের ঝোঁক বাড়াতে লাইব্রেরীর পরিবেশ বন্ধুত্বপূর্ণ হওয়া জরুরি। বর্তমানে লাইব্রেরীতে শিক্ষার্থীদের উপস্থিতি চোখে পড়ার মতো বেড়েছে, যা কলেজ কর্তৃপক্ষের এই উদ্যোগের সফলতা প্রমাণ করে।

ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের এই লাইব্রেরী এখন শুধু বইয়ের ভান্ডার নয়, শিক্ষার্থীদের জ্ঞানচর্চা ও মনস্তাত্ত্বিক শান্তির একটি নির্ভরযোগ্য কেন্দ্রে পরিণত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© 2025 | Leading Media & Communication ltd এর এক‌টি প্রতিষ্ঠান।
Design & Development By HosterCube Ltd.