leadingnews.net
সর্বশেষ :
leadingnews.net এ আপনাকে স্বাগতম।।। নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন।।। ধন্যবাদ।।।

রাজবাড়ীতে ৫৪তম জাতীয় সমবায় দিবস অনুষ্টীত

  • আপডেট সময় : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ৮৬ বার পঠিত

রাজবাড়ী প্রতিনিধী :
শনিবার (১ নভেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। এরপর
রাজবাড়ীতে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন
নিজস্ব প্রতিনিধিঃ “সাম্য ও সমতায়, দেশ গড়বো সমবায়ে” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় রাজবাড়ীতেও উদযাপিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস–২০২৫। শনিবার (১ নভেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। এরপর একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়, যা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।
এরপর রাজবাড়ী জেলা সমবায় কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সেলিনা পারভীনের সভাপতিত্বে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাপস কুমার পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শ্যামল চন্দ্র বসাক।
অনুষ্ঠানে “নগর ও পল্লী ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড”-কে শ্রেষ্ঠ সমবায় সমিতি এবং মোছা. মাফিয়া বেগম-কে শ্রেষ্ঠ সমবায়ী হিসেবে সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, জাতীয় উন্নয়ন ও অগ্রযাত্রায় সমবায় আন্দোলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সবার অংশগ্রহণে টেকসই সমবায় গড়ে তুলতে আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, সমবায় সংগঠনের সদস্য, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© 2025 | Leading Media & Communication ltd এর এক‌টি প্রতিষ্ঠান।
Design & Development By HosterCube Ltd.