leadingnews.net
সর্বশেষ :
leadingnews.net এ আপনাকে স্বাগতম।।। নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন।।। ধন্যবাদ।।।

রাজধানীতে কিশোর গ্যাংয়ের ৩ সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ১০ বার পঠিত

রাজধানীর মিরপুরে কিশোর গ্যাংয়ের ৩ সদস্যকে আটক করেছে র‍্যাব। বুধবার (১৭ জুন) পল্লবী থানার মিরপুর-১২ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

র‍্যাব-৪ জানায়, সম্প্রতি এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই গ্রুপটি মারামারি, ছিনতাই, চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িয়ে পড়ে। পূর্ব শত্রুতার জেরে একজনকে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে মারধরের অভিযোগও পাওয়া গেছে।

পরবর্তীতে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাদের অবস্থান শনাক্ত করে আটক করা হয়। পরে তাদের থানায় হস্তান্তর করা হয়েছে।

কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে র‍্যাব।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© 2025 | Leading Media & Communication ltd এর এক‌টি প্রতিষ্ঠান।
Design & Development By HosterCube Ltd.