leadingnews.net
সর্বশেষ :
leadingnews.net এ আপনাকে স্বাগতম।।। নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন।।। ধন্যবাদ।।।

শিক্ষাপ্রতিষ্ঠানে আগস্টে ১২ দিন ছুটি , সেপ্টেম্বরে কত?

  • আপডেট সময় : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ৩১ বার পঠিত
আগস্ট ও সেপ্টেম্বর, এই দুই মাসে দীর্ঘ ছুটি উপভোগের সুযোগ পাচ্ছেন দেশের শিক্ষক ও শিক্ষার্থীরা। সাপ্তাহিক ছুটি এবং বিভিন্ন সরকারি ছুটি মিলিয়ে আগামী দুই মাসে শিক্ষাপ্রতিষ্ঠানে মোট ২১ দিন ছুটি থাকবে।
শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত শিক্ষাপঞ্জি অনুযায়ী, আগস্ট মাসে থাকবে ১২ দিনের ছুটি। এর মধ্যে সাপ্তাহিক ছুটি রয়েছে ৯ দিন। এছাড়া গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে ৫ আগস্ট এক দিনের ছুটি থাকবে। আখেরি চাহার সোম্বা উপলক্ষেও এক দিন এবং ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আরও এক দিন ছুটি নির্ধারিত রয়েছে।
অন্যদিকে, সেপ্টেম্বর মাসে মোট ছুটি থাকবে ৯ দিন। এর মধ্যে ৮ দিনই সাপ্তাহিক ছুটি। পাশাপাশি ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে এক দিনের সরকারি ছুটি পাবেন শিক্ষক-শিক্ষার্থীরা।
তবে এ বছর মধু পূর্ণিমা ও শুভ মহালয়া উপলক্ষে আলাদা কোনো ছুটি থাকছে না। কারণ, এ দুটি দিবস সাপ্তাহিক ছুটির দিনের সঙ্গে মিলে যাওয়ায় অতিরিক্ত ছুটি মিলবে না।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© 2025 | Leading Media & Communication ltd এর এক‌টি প্রতিষ্ঠান।
Design & Development By HosterCube Ltd.