৪. পদের নাম ও সংখ্যা: অডিও ভিজ্যুয়াল ইউনিট অপারেটর ১টি, (গ্রেড–১৪)
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কোন ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে ৩৫ এমএম ও ১৬ এমএম প্রজেক্টর, এমপ্লিফায়ার, পিএ সেট, জেনারেটর পরিচালনায় প্রশিক্ষণপ্রাপ্ত ও বৈধ ড্রাইভিং লাইসেন্সপ্রাপ্ত। সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ৩ বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা। তথ্য প্রযুক্তি ও কম্পিউটার পরিচালনায় বাস্তব কর্ম অভিজ্ঞতা।
বেতন স্কেল: ১০,২০০–২৪,৬৮০ টাকা।
৫. পদের নাম ও সংখ্যা: অফিস সহকারী-কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ১টি, (গ্রেড–১৬)
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে ওয়ার্ড প্রসেসিং, ডেটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদির সর্বনিম্ন গতি যথাক্রমে প্রতি মিনিটে বাংলা ২০ শব্দ এবং ইংরেজী ২০ শব্দ হতে হবে।
বেতন স্কেল: ৯,৩০০–২২,৪৯০ টাকা।
৬. পদের নাম ও সংখ্যা: গায়ক ১টি, (গ্রেড–১৬)
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কোন সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠান হতে লোকসঙ্গীতসহ সঙ্গীত বিষয়ে ন্যূনতম ৪ বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে ব্যাচেলর-ইন-মিউজিক বা সমমানের ডিগ্রি।
বেতন স্কেল: ৯,৩০০–২২,৪৯০ টাকা।
৭. পদের নাম ও সংখ্যা: গাড়ী চালক ২টি, (গ্রেড–১৬)।
শিক্ষাগত যোগ্যতা: জেএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। হালকা গাড়ী চালনার বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
বেতন স্কেল: ৯,৩০০–২২,৪৯০ টাকা।
৮. পদের নাম ও সংখ্যা: অফিস সহায়ক ১০টি, (গ্রেড–২০)
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন স্কেল: ৮,২৫০–২০,০১০ টাকা।
বয়সসীমা: ৩০ জুলাই ২০২৬ তারিখে বয়স ১৮ থেকে ৩২ হতে হবে।
আবেদন ফি: ১ থেকে ৭ নম্বর পদের জন্য ১১২ টাকা এবং ৮ নম্বর পদের জন্য ৫৬ টাকা।
আবেদনের নিয়ম: পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক প্রার্থীরা লিংকে গিয়ে আবেদনপত্র পূরণ করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ৩০ আগস্ট, ২০২৬ বিকাল ৫টা।