leadingnews.net
সর্বশেষ :
leadingnews.net এ আপনাকে স্বাগতম।।। নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন।।। ধন্যবাদ।।।

৯৫তম বিএমএ কোর্সে সেনাবাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তি

  • আপডেট সময় : বুধবার, ২৮ মে, ২০২৫
  • ১৮৭ বার পঠিত

বাংলাদেশ সেনাবাহিনীতে ৯৫তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২১ মার্চ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ সেনাবাহিনী

পদের নাম: ৯৫তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্স

শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট/সমমান পরীক্ষায় যেকোনো একটিতে জিপিএ-৫.০০ ও অন্যটিতে ন্যূনতম জিপিএ-৪.৫০ পেয়ে উত্তীর্ণ। ইংরেজী মাধ্যম: ‘ও’ লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ন্যূনতম ৩টিতে ‘এ’ গ্রেড ও ৩টিতে ‘বি’ গ্রেড এবং ‘এ’ লেভেলে দুটি বিষয়েই ন্যূনতম ‘বি’ গ্রেড পেয়ে উত্তীর্ণ। অথবা ‘ও’ লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ন্যূনতম দুটিতে ‘এ’ গ্রেড, তিনটিতে ‘বি’ গ্রেড ও একটিতে ‘সি’ গ্রেড এবং ‘এ’ লেভেলে দুটি বিষয়ের মধ্যে একটিতে ‘এ’ গ্রেড ও একটিতে ‘বি’ গ্রেড পেয়ে উত্তীর্ণ।

২০২৫ সালের এইচএসসি/‘এ’ লেভেল পরীক্ষার্থীরাও আবেদন করতে পারবেন। এক্ষেত্রে প্রার্থীদের অবশ্যই এসএসসি পরীক্ষায় জিপিএ-৫.০০ এবং ‘ও’ লেভেল পরীক্ষায় ৬টি বিষয়ের মধ্যে ন্যূনতম একটিতে ‘এ’ গ্রেড ও তিনটিতে ‘বি’ গ্রেড/সমমান ফলাফল থাকতে হবে।

বয়স: ০১ জানুয়ারি ২০২৬ তারিখে সাড়ে ১৬-২১ বছর। সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে ১৮-২৩ বছর।

জাতীয়তা: বাংলাদেশি

বৈবাহিক অবস্থা: অবিবাহিত

আবেদনের নিয়ম: আগ্রহীরা বাংলাদেশ সেনাবাহিনী এর মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদন ফি: টেলিটক/বিকাশ/রকেট এর মাধ্যামে ১০০০ টাকা আবেদন ফি এবং অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ ১০০০ টাকাসহ সর্বমোট ২০০০ টাকা অফেরতযোগ্য হিসেবে জমা দিতে হবে।

আবেদনের শেষ সময়: ২১ মার্চ ২০২৫ তারিখ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© 2025 | Leading Media & Communication ltd এর এক‌টি প্রতিষ্ঠান।
Design & Development By HosterCube Ltd.