leadingnews.net
সর্বশেষ :
leadingnews.net এ আপনাকে স্বাগতম।।। নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন।।। ধন্যবাদ।।।

বনানীতে পথশিশুকে ধর্ষণের অভিযোগ, ওসিসিতে ভর্তি

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ২৭ বার পঠিত

রাজধানীর বনানী থানার ক্যান্সার হাসপাতালের পেছনে ৯ বছর বয়সী এক পথশিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১৫ জুলাই) বনানী থানার উপপরিদর্শক (এসআই) মো. রফিক বলেন, খবর পেয়ে সোমবার (১৪ জুলাই) রাতেই বনানী ক্যান্সার হাসপাতালের পেছন থেকে ওই শিশুকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

রাতে অসুস্থ অবস্থায় ওই শিশুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে বলেও জানান তিনি।

তিনি বলেন, প্রাথমিক তদন্তে আমরা জানতে পেরেছি ওই শিশু ফুটপাতেই থাকত। গত রাতে কে বা কারা ওই শিশুকে বনানী ক্যান্সার হাসপাতালের পেছনে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়।

পরে আমরা ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত অবস্থায় ওই শিশুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি। যারা এ ঘটনা ঘটিয়েছে তাদের আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© 2025 | Leading Media & Communication ltd এর এক‌টি প্রতিষ্ঠান।
Design & Development By HosterCube Ltd.