leadingnews.net
সর্বশেষ :
leadingnews.net এ আপনাকে স্বাগতম।।। নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন।।। ধন্যবাদ।।।

ফেয়ারওয়ে বয়ারে আটক ভারতীয় জেলেদের পাঠানো হয়েছে আদালতে

  • আপডেট সময় : বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ১২২ বার পঠিত

বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া এলাকায় বাংলাদেশের জলসীমায় ঢুকে মাছ শিকার করা ৩৪ ভারতীয় জেলেকে আটক করে নৌবাহিনী। এ সময় ‘এফবি ঝড়’ ও ‘এফবি মঙ্গল চন্ডি-৩৮’ নামে ভারতীয় দুটি মাছ ধরার ট্রলারও জব্দ করা হয়।

এ সময় নৌবাহিনীর সদস্যরা ধাওয়া করে দুটি ভারতীয় ট্রলারকে বাংলাদেশের জলসীমার মধ্যে আটক করেন। আটক জেলেদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। আটককৃত জেলেদের আজ বিকেলে বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান বলেন, আটক ৩৪ ভারতীয় জেলেদের বিরুদ্ধে সমুদ্র আইন (২০২০) ২৫ ‘এ’ বা মেরিন ফিশারিজ ‘ল’ ধরায় মামলা হয়েছে। মোংলা নৌঘাঁটির পেটি অফিসার রেজাউল করিম বাদী হয়ে এই মামলা করেন। আসামীদের বাড়ী ভারতের দক্ষিণ চব্বিশ পরগনা জেলায়। তাদেরকে আজ বিকেলে বাগেরহাট আদালতে পাঠানো করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© 2025 | Leading Media & Communication ltd এর এক‌টি প্রতিষ্ঠান।
Design & Development By HosterCube Ltd.