leadingnews.net
সর্বশেষ :
leadingnews.net এ আপনাকে স্বাগতম।।। নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন।।। ধন্যবাদ।।।

লামায় গলায় ফাঁস লাগানো পর্যটকের মরদেহ উদ্ধার

  • আপডেট সময় : বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ৫৯ বার পঠিত

বান্দরবান জেলার লামা উপজেলায় গলায় ফাঁস লাগিয়ে আনোয়ার হোসেন (৪৭) নামে এক পর্যটক আত্মহত্যা করেছেন। উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের মিরিঞ্জা পর্যটন এলাকার ‘ডেঞ্জার হিল রিসোর্ট’ এর ১২নং কটেজে ঘটনাটি ঘটে।

বুধবার (২৩ জুলাই) দুপুরে পুলিশ ঘটনাস্থল থেকে ওই পর্যটকের লাশ উদ্ধার করেন। মৃত আনোয়ার হোসেন (৪৭) ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার শুভাঢ্যা ইউনিয়নের কালীগঞ্জ পশ্চিম পাড়াস্থ শাহী মসজিদ সড়কের বাসা-৩৬ ব্লকে বি’র বাসিন্দা আবু তাহের’র ছেলে বলে জানা গেছে।

সূত্র জানায়, গত ২১ জুলাই সকাল ১০টার দিকে পর্যটক আনোয়ার হোসেন রিসোর্টের ১২নং কটেজে উঠেন। গত দুইদিন তিনি সেখানে অবস্থান করেন। বুধবার সকাল ১০টার রিসোর্টের স্টাফ সাজ্জাতুর রহমান ও মো. রিফাত নাস্তা দিতে গিয়ে কটেজের দরজা বন্ধ দেখে উঁকি মেরে কটেজের ভিতর আনোয়ার হোসেনকে ভীমের সাথে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখেন। পরে ঘটনাটি কটেজ ম্যানেজার আব্দুর রাজ্জাক সুমনকে অবগত করেন স্টাফরা।

এ বিষয়ে ডেঞ্জার হিল রিসোর্টের মালিক সাদ্দাম হোসেন বলেন, পর্যটক আনোয়ার হোসেনের আত্মহত্যার ঘটনা স্টাফরা আমাকে অবগত করার পরপরেই পুলিশকে খবর দিই। পুলিশ কটেজের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে পর্যটক আনোয়ার হোসেনের ঝুলন্ত লাশ উদ্ধার করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. তোফাজ্জল হোসেন বলেন, প্রাথমিক সূরতহাল শেষে মৃত আনোয়ার হোসেনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি আতœহত্যা বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© 2025 | Leading Media & Communication ltd এর এক‌টি প্রতিষ্ঠান।
Design & Development By HosterCube Ltd.