leadingnews.net
সর্বশেষ :
leadingnews.net এ আপনাকে স্বাগতম।।। নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন।।। ধন্যবাদ।।।

বর্ষার প্রথম দিনে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

  • আপডেট সময় : রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ২৬ বার পঠিত

শুরু হয়েছে বাংলা সনের তৃতীয় মাস আষাঢ়। আর বর্ষা মাসের প্রথম দিনেই অস্বাস্থ্য কর অবস্তায় রয়েছে ঢাকার বাতাস।

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় শনিবার (১৫ জুন) দ্বিতীয় অবস্থানে রয়েছে শহরটি। এদিন সকালে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (বায়ুর মান সূচক) স্কোর ছিল ১৪৪। যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়।

বায়ু দূষণের এ তালিকায় ১৫৩ স্কোর নিয়ে প্রথম স্থানে রয়েছে ইন্দোনেশিয়ার মেডান। তৃতীয় স্থানে রয়েছে কাতারের দোহা, স্কোর ১২৮। চতুর্থ স্থানে রয়েছে মিসরের কায়রো, স্কোর ১২৪। পঞ্চম স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, স্কোর ১২৪।

প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই স্কোর একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং তাদের কোনো ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে কি না, তা জানায়।

১০১ থেকে ১৫০ এর মধ্যে হলে বাতাসের মান ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’, ১৫০ থেকে ২০০ এর মধ্যে একিউআই স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। ২০১ থেকে ৩০০ এর মধ্যে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়, ৩০১ বা তার বেশি একিউআই স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© 2025 | Leading Media & Communication ltd এর এক‌টি প্রতিষ্ঠান।
Design & Development By HosterCube Ltd.