leadingnews.net
সর্বশেষ :
leadingnews.net এ আপনাকে স্বাগতম।।। নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন।।। ধন্যবাদ।।।

ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ রোগী ভর্তি

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ২৬ বার পঠিত

দেশে ডেঙ্গু নিয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৯৪ জন, যা চলতি বছরের এখন পর্যন্ত এক দিনের হিসাবে সর্বোচ্চ রোগী ভর্তি।

২৪ জুন, মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর বুলেটিনে বলেছে, নতুন আক্রান্তদের নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি রোগী বেড়ে দাঁড়াল ৮ হাজার ৫৪৪ জনে। অপরদিকে গত এক দিনে ডেঙ্গু আক্রান্ত কারও মৃত্যু হয়নি। চলতি বছরের এ পর্যন্ত ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন ৩৪ জন।
এর আগে সোমবার ৩৯২ জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

আর গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি রোগীদের মধ্যে সবচেয়ে বেশি বরিশাল বিভাগে ১৫৭ জন, ঢাকার দুই সিটিতে ৯২ জন, ঢাকা বিভাগে ৩৫ জন, চট্টগ্রাম বিভাগে ৫৮ জন, খুলনা বিভাগে আটজন এবং রাজশাহী বিভাগে ৪৪ জন রোগী ভর্তি হয়েছেন।
ডেঙ্গু নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১ হাজার ৮০ জন। এ বছর এটিই একদিনে হাসপাতালে ভর্তি থাকা রোগীর সর্বোচ্চ সংখ্যা। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৩১০ জন। ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি ৭৭০ জন।

দেশে ২০২৪ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ লাখ ১ হাজার ২১৪ জন হাসপাতালে ভর্তি হন। মৃত্যু হয় ৫৭৫ জনের। ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর এই সংখ্যা তৃতীয় সর্বোচ্চ। আর মৃতের সংখ্যা দ্বিতীয় সর্বোচ্চ।

স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।

ডেঙ্গু নিয়ে ২০২২ সালে দেশে ১ লাখ ১ হাজার ৩৫৪ জন হাসপাতালে ভর্তি হন, যা দেশের দ্বিতীয় সর্বোচ্চ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© 2025 | Leading Media & Communication ltd এর এক‌টি প্রতিষ্ঠান।
Design & Development By HosterCube Ltd.