সর্বশেষ :
leadingnews.net এ আপনাকে স্বাগতম।।। নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন।।। ধন্যবাদ।।।
শিরোনাম :
চট্টগ্রামে সন্ত্রা/সী/দের গু/লিতে আ/হত শিশু রেশমি আর নেই বিশ্বকাপে ফুটবলারদের স্বাস্থ্যঝুঁকির শঙ্কা, কিন্তু কেন নেতানিয়াহুর ‘গোপন সফর’ অস্বীকার করল আরব আমিরাত ঝুঁকিপূর্ণ প্রাথমিক বিদ্যালয়ের তথ্য চেয়েছে সরকার শান্ত-মুমিনুলের ব্যাটিংয়ে ড্রাইভিং সিটে বাংলাদেশ ট্রাইব্যুনালে ২২৭৬ নেতাকর্মীকে গুম-খুনের ফের অভিযোগ বিএনপির ‘দায়িত্ব পালনে পুলিশ সক্ষমতার প্রমাণ দিলে নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়া সম্ভব।’ বিজয়ের শপথের পর যে স্মৃতি তুলে ধরে আবেগে ভাসলেন বাবা চন্দ্রশেখর ১০০ উপজেলা ও পৌরসভায় এনসিপির প্রার্থী ঘোষণা কটিয়াদীতে পুরোনো দেয়াল ধসে ১১ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

বাগেরহাটে জেণ্ডার সমতা বিষয়ে দিনব্যাপী সংলাপ অনুষ্ঠিত হয়েছে

  • আপডেট সময় : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ১৮ বার পঠিত

বাগেরহাটে ‘আমরাই পারি
জোটের সংলাপ অনুষ্ঠিত আবু-হানিফ,বাগেরহাট প্রতিনিধিঃ
রবিবার (৩০ নভেম্বর) সকালে শহরের ধানসিড়ি হোটেলের সম্মেলন পক্ষে “নাগরিক” প্রকল্পের আওতায় আমরাই পারি জোট, নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থা ও উদয়ন বাংলাদেশ যৌথভাবে এই সংলাপের আয়োজন করে।
অনুষ্ঠিত সংলাপে প্রধান অ‌তি‌থি ছি‌লেন বা‌গেরহাট শহর সমাজ‌সেবা কর্মকর্তা নাজমুস সা‌কিব। নাগরিক প্রকল্পের আওতায় বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ ও কাড়াপাড়া ইউনিয়ন এবং রামপাল উপজেলার সদর ও গৌরম্ভা ইউনিয়ন নাগরিক ফোরামের প্রতিনিধি, বাগেরহাটের বিভিন্ন এনজিও, সিভিল সোসাইটি গ্রুপ ও যুব সমাজের প্রতিনিধিরা অংশ গ্রহন করে।
এর আগে শনিবার (২৯ নভেম্বর) সকালে “নাগরিক” প্রকল্পের আওতায় “শান্তি প্রতিষ্ঠায় আন্তঃপ্রজন্ম কথোপকথন” শীর্ষক আরেকটি সংলাপ অনুষ্ঠিত হয়। ওই অনুষ্ঠানে পরিবার ও সমাজে প্রজন্মগুলোর মধ্যে দূরত্ব, মনস্তাত্ত্বিক সংঘাত, চিন্তা ও মতের বৈপরিত্য, পরিবার ও সমাজের প্রচলিত রিতি, প্রথা, ঐতিহ্য, সংস্কৃতি প্রভৃতিতে নবীণ ও প্রবীণ প্রজন্মের দ্বন্দ্বের কারণ অনুসন্ধান করা হয় এবং এই দূরত্ব কমিয়ে প্রজন্মগুলোর মধ্যে শান্তি ও সমঝোতা প্রতিষ্ঠায় করণীয় চিহ্নিত করা হয়। নবীণ ও প্রবীণ প্রজন্মের প্রতিনিধি, নাগরিক ফোরাম, সিএসও এবং যুব সমাজের প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ গ্রহন করে।
অনুষ্ঠান দু’টিতে সহায়ক হিসেবে দায়িত্ব পালন করেন আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোটের (উই ক্যান) প্রধান নির্বাহী জিনাত আরা হক। সহ-সহায়ক ছিলেন সমন্বয়কারী মারুফিয়া নূর শিফা ও কর্মসূচি কর্মকর্তা নাজমুস সাকিব।
সংলাপ দুটিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক রিজিয়া পারভীন, উদয়ন বাংলাদেশের নির্বাহী পরিচালক ইসরাত জাহান, ডিসট্রিক্ট পলিসি ফোরামের (ডিপিএফ) সভাপতি বাবুল সরদার, ‌বিশিষ্ট আইনজীবী মে‌হেরু‌ন্নেছা, মহিলা পরিষদ জেলা কমিটির কোষাধ্যক্ষ নাদিরা আকরাম, শাপলা ফুল এর নির্বাহী পরিচালক রেহানা পারভীন লাকি, অগ্রযাত্রার নির্বাহী পরিচালক আম্বিয়া খাতুন, তরুন নেত্রী আজ‌রিন আরবী নও‌রিন, রামপাল এর নারী নেত্রী ছ‌বি রানী মন্ডল, মারুদা বেগম, সা‌বেরা তু‌লি, লিয়াকত হো‌সেন এবং রামপাল সদর ইউ‌নিয়ন স‌চিব শু‌শিল চন্দ্র দাস প্রমূখ।
প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার রক্ষায় এবং রাষ্ট্রীয় সেবা সুবিধায় তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে “নাগরিক” প্রকল্পের আওতায় বাগেরহাট সদর ও রামপাল উপজেলার চারটি ইউনিয়নে নাগরিক ফোরাম কাজ করছে। জিএফএ কনসাল্টিং গ্রুপের অর্থায়নে মানুষের জন্য ফাউন্ডেশন ও আমরাই পারি জোট এর সহযোগিতায় এই “নাগরিক” প্রকল্পটি বাস্তবায়ন করছে উদয়ন বাংলাদেশ ও নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থা।##

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© 2025 | Leading Media & Communication ltd এর এক‌টি প্রতিষ্ঠান।
Design & Development By HosterCube Ltd.