leadingnews.net
সর্বশেষ :
leadingnews.net এ আপনাকে স্বাগতম।।। নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন।।। ধন্যবাদ।।।

ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনা এগিয়ে নিতে পাকিস্তানের দৌড়ঝাঁপ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ৮৭ বার পঠিত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা দ্রুত এগিয়ে নিতে কূটনৈতিক তৎপরতা বাড়িয়েছে পাকিস্তান। চলমান যুদ্ধবিরতি ভঙ্গুর অবস্থায় থাকলেও ছয় সপ্তাহ ধরে আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। বৃহস্পতিবার (২১ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স।

মধ্যপ্রাচ্যে উত্তেজনা ও জ্বালানি সংকটের কারণে বৈশ্বিক অর্থনীতিতে চাপ বাড়ছে বলে বিশ্লেষকরা জানিয়েছেন। তেলের দাম বাড়ায় যুক্তরাষ্ট্রেও মুদ্রাস্ফীতির প্রভাব পড়ছে, যার ফলে রাজনৈতিক চাপের মুখে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

কূটনৈতিক সূত্রমতে, পাকিস্তান সেনাপ্রধান অসিম মুনীর তেহরান সফরে যাবেন কি না— তা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। আলোচনায় অংশ নিতে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি ইতোমধ্যেই তেহরান সফর করেছেন। আরেকটি সূত্র জানায়, আমরা বিভিন্ন পক্ষের সঙ্গে যোগাযোগ করছি যাতে আলোচনার গতি বাড়ে।

ইরানি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইসনা জানিয়েছে, আলোচনার কাঠামো নিয়ে কাজ চলছে এবং আস্থা তৈরির কিছু পদক্ষেপও আলোচনায় রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© 2025 | Leading Media & Communication ltd এর এক‌টি প্রতিষ্ঠান।
Design & Development By HosterCube Ltd.