leadingnews.net
সর্বশেষ :
leadingnews.net এ আপনাকে স্বাগতম।।। নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন।।। ধন্যবাদ।।।

কুমিল্লার চান্দিনার রাজনীতি: জাতীয় ও স্থানীয় নির্বাচনে ভোটের মাঠে কে কতটা কাছের?

  • আপডেট সময় : রবিবার, ৭ জুন, ২০২৬
  • ১০৪ বার পঠিত

 

মো: আজমির হোসেন
শিক্ষাবিদ, কলামিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক।
ডীন, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

কুমিল্লার চান্দিনা এখন আর শুধু একটি সংসদীয় আসন নয়, বরং এটি হয়ে উঠেছে বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক চিন্তার একটি ছোট প্রতিচ্ছবি। এখানে ভোটাররা ধীরে ধীরে আগের মতো শুধু দল আর প্রতীক দেখে ভোট দিচ্ছেন না। তারা এখন হিসাব করছেন, কে এলাকায় থাকে, কে মানুষের পাশে দাঁড়ায়, কে তৃনমুল এর কাছাকাছি ছিল আর কে বা কারা শুধু নির্বাচনের সময় দেখা দেয়।

সাম্প্রতিক জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আতিকুল আলম শাওন কলস প্রতীক নিয়ে ৯০,৮১৯ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী ড. রেদোয়ান আহমেদ ধানের শীষ প্রতীক নিয়ে পান ৪৭,৯২৫ ভোট। এই ফল শুধু একটা সংখ্যা নয়, বরং চান্দিনার স্থানীয় রাজনীতির একটি বড় বার্তা।

এই ব্যবধান দেখিয়েছে, চান্দিনায় এখন বড় রাজনৈতিক দলের চেয়ে ব্যক্তিগত গ্রহণযোগ্যতা বড় শক্তি। শাওনের ক্ষেত্রে স্থানীয়ভাবে সক্রিয় থাকা, মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ এবং মাঠে নিয়মিত উপস্থিতি তাকে বড় সুবিধা দিয়েছে। অন্যদিকে, ড. রেদোয়ান আহমেদের মতো অভিজ্ঞ ও পরিচিত রাজনৈতিক মুখ থাকলেও বারবার দল পরিবর্তন করা, ভোটের মাঠে সংগঠনের দুর্বল সমন্বয় ও স্থানীয় তৃনমুল নেতাকর্মীদের সাথে যোগাযোগের ঘাটতি ফলাফলে প্রভাব ফেলেছে বলে রাজনৈতিক পর্যবেক্ষকদের ধারণা।

এখন বিএনপি নতুন করে সংগঠন গুছানোর চেষ্টা করছে। একদিকে এলডিপি ত্যাগ করে আসা সাবেক মন্ত্রী রেদোয়ান আহমদ এবং অন্যদিকে বিএনপি থেকে বহিষ্কার হওয়ার আগে বিএনপির উপজেলা সভাপতি এবং স্বতন্ত্র এমপি আতিকুল আলম শাওন তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের সক্রিয় করা, স্থানীয় ইস্যুতে অংশ নেওয়া এবং ভোটারদের সঙ্গে সম্পর্ক বাড়ানোর ক্ষেত্রে তাদের মূল লক্ষ্য নির্ধারন করেছে । ড. রেদোয়ান আহমেদ যদিও এখনো বিএনপির একটি গুরুত্বপূর্ণ মুখ, তবে শাওন এর দীর্ঘদিন এর রাজনৈতিক সম্পৃক্ততার জন্য রেদোয়ান আহমদকে ঘিরে স্থানীয় পর্যায়ে নতুন করে আস্থা তৈরি করা এখন অনেক বড় চ্যালেঞ্জ।

অন্যদিকে, এনসিপির উদীয়মান রাজনৈতিক ব্যক্তিত্ব আবুল কাশেম অভির মতো তরুণ নেতৃত্ব মাঠে ৫ আগস্ট এর পর থেকে সক্রিয় হওয়ার ব্যাপক কার্যকাম ও জনসম্পৃক্ততা বাড়াতে অনেক বেশি চেষ্টা করছে। চান্দিনা এনসিপি আপাতদৃষ্টিতে বিএনপি আওয়ামী লীগের মত বড় দলগুলোর বাইরে গিয়ে নতুন ভোটারদের কাছে পৌঁছাতে চাইছে। বিশেষ করে তরুণদের মধ্যে তাদের উপস্থিতি ধীরে ধীরে শক্ত অবস্থান এবং আলোচনা তৈরি করছে। এখনই বড় প্রভাব না থাকলেও চান্দিনার ভবিষ্যতের রাজনীতিতে এটি একটি নতুন দিক হতে পারে। অভির জনসাধারণের সাথে বিভিন্ন বিষয় নিয়ে জোরালো অবস্থানের জন্য এনসিপির প্রতি চান্দিনায় আগ্রহ বাড়ছে।

এদিকে আওয়ামী লীগের ক্ষেত্রে চান্দিনার রাজনৈতিক অবস্থা তুলনামূলকভাবে শেখ হাসিনা সরকারের পতনের পর চিত্র কিছুটা ভিন্ন। একসময় এই এলাকায় অধ্যাপক ডাক্তার প্রাণ গোপাল দত্ত এবং প্রয়াত সাবেক স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফ শক্ত অবস্থান তৈরি করেছিলেন। তাদের সময় আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থান ও সংগঠন ছিল সক্রিয় এবং অনেক বেশি সুসংগঠিত। কিন্তু ৫ আগস্ট পরবর্তীতে বর্তমানে সেই ধারাবাহিকতা অনেকটাই দুর্বল ও অদৃশ্য হয়ে গেছে। নেতৃত্ব পরিবর্তন এবং দীর্ঘ দুই বছরের অধিক রাজনীতির মাঠে অনুপস্থিতি চান্দিনার স্থানীয় রাজনীতিতে আওয়ামী লীগের অবস্থানকে প্রভাবিত করেছে।

জামায়াতে ইসলামী এখনো চান্দিনার অল্প কিছু এলাকায় সাংগঠনিক উপস্থিতি ধরে রেখেছে, তবে চান্দিনায় তাদের দৃশ্যমান বড় রাজনৈতিক প্রভাব তুলনামূলকভাবে কম। যদিও আসন্নবর্তী স্থানীয় নির্বাচনে পরিস্থিতি দ্রুত বদলাতে পারে, তাই তাদেরও পুরোপুরি হিসাবের বাইরে রাখা যাচ্ছে না।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে বড় দলের সাপোর্ট যতটা গুরুত্বপূর্ণ, তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে ব্যক্তির স্থানীয় পরিচিতি, গ্রহনযোগ্যতা, স্থানীয় সম্পর্ক এবং মানুষের নিকট আস্থা। ইউনিয়ন, পৌর বা উপজেলা পর্যায়ে ভোটাররা খুব কাছ থেকে প্রার্থীকে বিচার বিশ্লেষণ করেন।
চান্দিনার বর্তমান রাজনৈতিক বাস্তবতা একটি বিষয় পরিষ্কার করে দিচ্ছে। মানুষ এখন শুধু কথা শুনে কিংবা দল বা প্রতীক দেখে নয়, জনগণের নিকট গ্রহনযোগ্য এবং ব্যক্তির উপজেলার কাজ দেখে সিদ্ধান্ত নেয়।

কে কতটা সময় দেয়, কাকে সহজে কাছে পাওয়া যায়, কে সমস্যা হলে পাশে থাকে, সেটাই এখন সবচেয়ে বড় রাজনৈতিক পুঁজি।
স্থানীয় সরকার নির্বাচনগুলোতে শেষ পর্যন্ত ভোটের মাঠে জয়ী হবে সেই মানুষ, যে চান্দিনার মানুষের মন জয় করতে পারবে । চান্দিনার রাজনীতি এখন সেই সত্যটাকেই নতুন করে সামনে আনছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© 2025 | Leading Media & Communication ltd এর এক‌টি প্রতিষ্ঠান।
Design & Development By HosterCube Ltd.