leadingnews.net
সর্বশেষ :
leadingnews.net এ আপনাকে স্বাগতম।।। নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন।।। ধন্যবাদ।।।

ভিনিসিয়ুসকে ছাড়তে চায় রিয়াল

  • আপডেট সময় : শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ১২ বার পঠিত

ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের সঙ্গে নতুন চুক্তি না হলে তাকে ছেড়ে দেওয়ার সম্ভাবনার কথা সূত্রের বরাত দিয়ে জানিয়েছে ইএসপিএন। খবরে বলা হয়, ক্লাব তাদের সর্বশেষ প্রস্তাব বাড়ানোর কোনো পরিকল্পনা করছে না।

ভিনিসিয়ুস সোমবার বিশ্বকাপ-পরবর্তী ছুটি শেষে ভ্যালদেবাসে প্রাক-মৌসুম অনুশীলনে ফিরবেন। তার বর্তমান চুক্তির মেয়াদ বাকি মাত্র এক বছর। এখনও মাদ্রিদ কর্তৃপক্ষ ও ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের প্রতিনিধিদের মধ্যে বৈঠকের তারিখ ঠিক হয়নি। ক্লাব মনে করছে এখন খেলোয়াড়ের সিদ্ধান্ত নেওয়ার পালা—নতুন চুক্তি স্বাক্ষর করবেন নাকি অন্যত্র চলে যাবেন।

ইএসপিএন জানিয়েছে, আর্সেনাল মনে করছে ভিনিসিয়ুস যদি ক্লাব ছাড়তে চান তবে তারা তাকে পাওয়ার দৌড়ে শক্ত অবস্থানে থাকবে। তবে খেলোয়াড়ের ঘনিষ্ঠ সূত্র বলছে, প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নদের সঙ্গে এখনও কোনো যোগাযোগ হয়নি ভিনির।

২০১৮ সালে মাদ্রিদে যোগ দেওয়া ভিনিসিয়ুস এখন বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়। তিনি দুটি চ্যাম্পিয়নস লিগ ফাইনালে গোল করেছেন এবং ২০২৪ সালের ব্যালন ডি’অরে রানার-আপ হয়েছেন। গত মৌসুমে সাবেক কোচ জাবি আলোনসোর অধীনে অসন্তুষ্ট ছিলেন, বিশেষ করে বার্নাব্যুতে ক্লাসিকো ম্যাচে বদলি হওয়ার সময় ক্ষোভ প্রকাশ করেছিলেন। টানা দুই মৌসুমে বড় কোনো শিরোপা জিততে পারেনি দল।

এদিকে মাদ্রিদ গ্রীষ্মকালীন ট্রান্সফার মার্কেটে সক্রিয়। ফরোয়ার্ড কার্লোস এস্পি ইতিমধ্যেই যোগ দিয়েছেন। ইয়ান ডিওমান্দে ও ম্যানচেস্টার সিটির রদ্রিকে দলে ভেড়ানোর ব্যাপারে আশাবাদী তারা। 
শনিবার অস্ট্রিয়ায় ফিওরেন্টিনার বিপক্ষে প্রথম প্রাক-মৌসুম ম্যাচ খেলবে মাদ্রিদ। স্কোয়াডে আছেন ডেনজেল ডুমফ্রিস ও এস্পি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© 2025 | Leading Media & Communication ltd এর এক‌টি প্রতিষ্ঠান।
Design & Development By HosterCube Ltd.