leadingnews.net
সর্বশেষ :
leadingnews.net এ আপনাকে স্বাগতম।।। নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন।।। ধন্যবাদ।।।

সপ্তাহে ২ দিন ছুটিসহ পপুলার ফার্মায় নিয়োগ, রয়েছে প্রভিডেন্ট ফান্ড-গ্র্যাচুইটি

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ৫৮ বার পঠিত

পপুলার ফার্মাসিউটিক্যাল পিএলসি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এক্সিকিউটিভ/ সিনিয়র এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগের জন্য প্রতিষ্ঠানটি এ বিজ্ঞপ্তি দিয়েছে। রোববার, ১৬ আগস্ট থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২২ আগস্ট পর্যন্ত।

নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

এক নজরে পপুলার ফার্মা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

প্রতিষ্ঠানের নাম: পপুলার ফার্মাসিউটিক্যাল পিএলসি

পদের নাম: এক্সিকিউটিভ/ সিনিয়র এক্সিকিউটিভ

বিভাগ: কোয়ালিফিকেশন অ্যান্ড ভ্যালিডেশন

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি/ ফার্মেসিতে (এম.ফার্ম) স্নাতকোত্তর ডিগ্রি।

অন্যান্য যোগ্যতা: বাংলা ও ইংরেজি ভাষায় মৌখিক ও লিখিত যোগাযোগ দক্ষতা।

অভিজ্ঞতা: কমপক্ষে ৩ থেকে ৫ বছর

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর

কর্মস্থল: গাজীপুর (টঙ্গী)

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বছরে ৩টি উৎসব বোনাস, ছুটিকালীন যাতায়াত ভাতা, লাভের অংশ (প্রফিট বোনাস), অর্জিত ছুটির নগদায়ন, গ্রুপ লাইফ ইন্স্যুরেন্স, ভর্তুকিযুক্ত দুপুরের খাবার সুবিধা, যাতায়াত সুবিধা (পিক অ্যান্ড ড্রপ), সাপ্তাহিক ২ দিন ছুটি।

আবেদনের শেষ সময়: ২২ আগস্ট ২০২৬

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© 2025 | Leading Media & Communication ltd এর এক‌টি প্রতিষ্ঠান।
Design & Development By HosterCube Ltd.