leadingnews.net
সর্বশেষ :
leadingnews.net এ আপনাকে স্বাগতম।।। নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন।।। ধন্যবাদ।।।

‎রাবির আইন অনুষদে ভর্তি পরীক্ষায় যুক্ত হলো বাধ্যতামূলক লিখিত পরীক্ষা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ২২৮ বার পঠিত

‎হ্লাথোয়াইছা চাক, রাবি প্রতিনিধি

‎রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথমবর্ষের ভর্তি পরীক্ষায় আইন এবং আইন ও ভূমি প্রশাসন বিভাগ নিয়ে গঠিত আইন অনুষদে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের বসতে হবে লিখিত পরীক্ষায়। এতে উত্তীর্ণদের মধ্যে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত ১৬০ জন ভর্তির সুযোগ পাবেন।

‎বৃহস্পতিবার (৩০ অক্টোবর) আইন অনুষদের ডিন অধ্যাপক আবু নাসের মোহাম্মদ ওয়াহিদ তিনি জানান, আইন অনুষদের আওতাধীন দুটি বিভাগ ‘আইন বিভাগ’ ও ‘আইন ও ভূমি প্রশাসন বিভাগে’ ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে।

‎উল্লেখ্য, ১৬ জানুয়ারি ‘সি’ ইউনিট (বিজ্ঞান) , ১৭ জানুয়ারি ‘এ’ ইউনিট (মানবিক) আর ২৪ জানুয়ারি ‘বি’  ইউনিট (বাণিজ্য) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।  প্রতিদিন সকাল ১১টা থেকে ১২টা ও বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত দুই শিফটে পরীক্ষা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© 2025 | Leading Media & Communication ltd এর এক‌টি প্রতিষ্ঠান।
Design & Development By HosterCube Ltd.